Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত অন্তত ২২

থাইল্যান্ডে ঘটে গেল এক ভয়াবহ রেল দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। আজ সকালে একটি নির্মীয়মান হাই-স্পিড রেল প্রকল্পের ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী ট্রেনের উপর। আচমকা ওই দুর্ঘটনার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় এবং পরে তাতে আগুনও ধরে যায়। ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী।

দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের নাখোন রাচাসিমা (Nakhon Ratchasima) প্রদেশের শিখিও জেলায়। স্থানীয় সময় বুধবার সকালে ব্যাংকক থেকে উবোন রাচাথানি (Ubon Ratchathani)-র উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই যাত্রীবাহী ট্রেনটি। পুলিশ জানিয়েছে যে, রাজধানী থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে হঠাৎ করে এই বিপর্যয় ঘটে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, ওই এলাকায় দ্রুতগতির রেললাইন নির্মাণের কাজ চলছিল। সেই কাজের জন্য ব্যবহৃত একটি বড় ক্রেন আচমকাই ভারসাম্য হারিয়ে ফেলে এবং পাশ দিয়ে যাওয়া ট্রেনের উপর ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় ট্রেনে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। প্রদেশের জনসংযোগ বিভাগ সামাজিক মাধ্যমে জানিয়েছে যে, ধ্বংসস্তূপের মধ্যে থেকে একাধিক দেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+