করোনা বাড়ছে হংকং-এ, ১০ লক্ষের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ভয় ধরাচ্ছে চতুর্থ ঢেউ

করোনা বাড়ছে হংকং-এ, ১০ লক্ষের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ভয় ধরাচ্ছে চতুর্থ ঢেউ

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে হংকংয়ে। দিনে ১০ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে সেখানে। ইতিমধ্যেই নতুন করে করোনা সংক্রমণে ১৯ জন মারা গিয়েছে। দিনে এক বছরে ফের নতুন করে করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১ বছরে চিনে কোনও রকম করোনা সংক্রমণ হয়নি।

নতুন করে সংক্রমণ বৃদ্ধি

নতুন করে সংক্রমণ বৃদ্ধি

হংকংয়ের স্বাস্থ্য আধিকারীকরা জানিয়েছে শুক্রবার ২০,০৭৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফের করোনা সংক্রমণ বাড়ছে সেদেশে। এর থেকেই স্পষ্ট করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গিয়েছে হংকংয়ের। ডিসেম্বর থেকে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছিল হংকংয়ে। সেটা আরও বাড়ছে মার্চ মাসে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ভয়বহ আকার নিয়েছিল। প্রায় ৫২০০ জন মারা গিয়েছে সেখানে করোনা ভাইরাসের সংক্রমণে।

চিনে শুরু চতুর্থ ওয়েভ

চিনে শুরু চতুর্থ ওয়েভ

করোনা ভাইরাসের চতুর্থ ওয়েভ শুরু হয়ে গিয়েছে িচনে। একাধিক প্রদেশে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। এক বছর পর প্রথম চিনে করোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটল। এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। চিনের পাশাপাশি আমেরিকাতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে আমেরিকার একাধিক জায়গায় নতুন করে লকডাউন শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও সরকারি ভাবে কোনও কিছু জানা যায় নি। তবে চিনে যে করোনার চতুর্থ ওয়েভ মারাত্মক আকার নিতে শুরু করেছে তাতে কোনও সন্দেহ নেই।

নতুন ভ্যারিয়েন্টের হদিশ

নতুন ভ্যারিয়েন্টের হদিশ

করোনার আবার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। ইজরায়েলে দুই কিশোরের শরীরে মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। যাকে বলা হচ্ছে BA.2। এই ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ইজরায়েলের বিজ্ঞানীরা জানিয়েছেন এই নতুন ভ্যারিয়েন্টে যাঁরা সংক্রমিত হয়েছেন তাঁদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ তেমন মারাত্মক আকার নেয়নি। বাড়িতেই আইসোলেশনে রয়েছে তারা। মৃদু উপসর্গ দেখা দিয়েছে তাঁদের শরীরে।

 ভারতে চতুর্থ ঢেউয়ের শঙ্কা

ভারতে চতুর্থ ঢেউয়ের শঙ্কা

ভারতে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ শুরু হয়ে যেতে পারে মার্চ মাসেই এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন করোনার নতুন ভ্যারিয়েন্টের হাত ধরে করোনা সংক্রমণে বাড়তে শুরু করতে পারে মার্চ মাস থেকেই। সেকারণে আগে থেকে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। ভারতে যদিও করোনা ভাইরাসের ৈদনিক সংক্রমণ কমতে শুরু করেছে। কিন্তু করোনার নতুন ভ্যারিয়েন্ট চোখ রাঙাচ্ছে গোটা বিশ্বকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+