ইমরান সরকারের আইএসআই-র 'অফিসার' জঙ্গি ঘাঁটি হিজবুলের প্রধান! বিস্ফোরক পাক নথিতে কী রয়েছে

ইমরান সরকারের আইএসআইয়ের 'অফিসার' জঙ্গিনেতা সালাহউদ্দিন! বিস্ফোরক পাক নথিতে ইসলামাবাদে বড় ধাক্কা

এবার এক বিস্ফোরক নথিতে ফের একবার ব্যাকফুটে চলে গেল পাকিস্তান। পাকিস্তানেরই এক নথি ইমরান সরকারকে ফের একবার বিশ্বমঞ্চে কার্যত মুখ কালো করে ছেড়ে দিল! ভারতীয় গোয়েন্দাদের খবর অনুযায়ী, এক বিস্ফোরক পাক নথি দাবি করছে যে , পাকিস্তানের গুপ্তচর বিভাগে 'অফিসার' হিসাবে নিযুক্ত রয়েছে জঙ্গি নেতা।

 বিস্ফোরক তথ্য

বিস্ফোরক তথ্য

ইসলামাবাদের একটি সার্টিফায়েড নথিতে জানানো হয়েছে যে হিজবুল মুদাহিদ্দিনের জঙ্গি নেতা সালাহউদ্দিন সেদেশের গুপ্তচরবাহিনীর একজন নিশ্চিত আধিকারিক। অর্থাৎ ইমরান সরকারের গুপ্তচর বিভাগে এখন অফিসার হিসাবে জঙ্গিরা নিযুক্ত হচ্ছে। FATF এর বৈঠকের আগে পাকিস্তানের নথির এই তথ্য ইসলামাবাদকে যে খুব একচা স্বস্তি দেবে না তা বলাই বাহুল্য।

 সরকারি ভবনে জঙ্গিনেতার গাড়ি

সরকারি ভবনে জঙ্গিনেতার গাড়ি

সরকারি ভবনে জঙ্গি নেতার গাড়ি যাতে আটকানো না হয়, তারজন্যও ইমরান সরকারের তরফে একটি নির্দেশিকা ভারতীয় গোয়েন্দাদের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, সালাহউদ্দিনের গাড়ি
আইএসআই দফতরে ঢুকতে গেলে যেন ছেড়ে দেওয়া হয়।

নথি , সন্ত্রাস ও পাকিস্তান

নথি , সন্ত্রাস ও পাকিস্তান

সালাহউদ্দিনকে ঘিরে ওই নির্দেশিকা ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত লাগু বলেও লেখা রয়েছে নথিতে। এদিকে, হিজবুল প্রধান ভারত ও আমেরিকার মতো দেশে সন্ত্রাসবাদী আখ্যা পেয়ে গিয়েছে। যাকে নিয়ে রীতিমতো মাতামাতি করছে পাকিস্তান। এদিকে, সন্ত্রাসে পাকিস্তান
টাকা ঢালছে কি না , তার দিকে কড়া নজর রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান FATF এর। এই সংস্থা যদি ধূসর তালিকাতেই পাকিস্তানকে সন্ত্রাসে মদতের কারণে রেখে দেয়, তাহলে পাকিস্তান বহু বিশ্ব মানের আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হবে।

 কাশ্মীরের রক্তক্ষয় ও সালাহউদ্দিন

কাশ্মীরের রক্তক্ষয় ও সালাহউদ্দিন

কাশ্মীরে রক্তক্ষয়ের জন্য নিজের সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বাড়িয়ে চলেছে সালাহউদ্দিন। লস্কর ও জইশকে সঙ্গে নিয়ে তারা ইউনাইটেড জিহাদ কাউন্সিল চালু করেছে। যে জিহাদ কাউন্সিলের প্রধান সালাহউদ্দিন নিজেই। এদিকে কাশ্মীরের নাশকতার সঙ্গে যে জঙ্গি নেতা যুক্তি তাকে পাকিস্তান 'অফিসার' এর তকমা দিতেই ইমরান সরকারকে একহাত নিতে প্রস্তুতি নিচ্ছে ভারত।

পাকিস্তান বড় বিপাকে কেন পড়তে পারে?

পাকিস্তান বড় বিপাকে কেন পড়তে পারে?

উল্লেখ্য,FATF পুলওয়ামা চার্জশিটের দিকে নজর রেখেছে। আর সেখানে সালাহউদ্দিন সহ ১১ জনকে কাঠগড়ায় রেখেছে এনআইএ। আর সেই সালাহউদ্দিনকে বহাল তবিয়তে পাকিস্তান সেদেশের সরকারি ভবনে যাতায়াতের ছাড় দিয়েছে। সেই তথ্য রয়ে গিয়েছে নথিতে। এছাড়াও পুলওমার ঘটনায় সালাহউদ্দিনের হিজবুলের আর্থিক যোগও ইডি প্রকাশ্যে এনেছে। যা ঘিরে ইমরান সরকার বড় বিপাকে পড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+