কাশ্মীর নিয়ে মতবদল ট্রাম্পের! বিপাকে পাকিস্তান
কাশ্মীর নিয়ে মত বদল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রশ্নই ওঠে না।
কাশ্মীর নিয়ে মত বদল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রশ্নই ওঠে না। এসম্পর্কে আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, দশকের পুরনো আমেরিকার নীতিই হল কাশ্মীর নিয়ে মধ্যস্থতা না করা। আমেরিকা মনে করে দ্বিপাক্ষিক এই বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

আমেরিকা ভিত্তির এক সংবাদ মাধ্যমে হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করেই বলেছিলেন ভারত ও পাকিস্তান রাজি হলে তবেই তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারেন। কিন্তু ভারত এই ব্যাপারে কারও মধ্যস্থতা মানতে রাজি নয়। তাই ট্রাম্প জানিয়ে দিয়েছেন, বিষয়টি আর উত্থাপন করাই হবে না।
২২ জুলাই, হোয়াইট হাউসে পাকিস্তানের সঙ্গে যুগ্ম সাংবাদিক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর নিয়ে তাঁর মধ্যস্থতা চেয়েছেন।
এরপরেই ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, এই ধরনের কোনও অনুরোধ মোদী ট্রাম্পকে করেননি। আর ভারত মনে করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্থার সমাধান সম্ভব।
একসপ্তাহ পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি ভারত ও পাকিস্তান উভয়েই চায় তাহলে তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করতে পারেন। সমস্যা মেটানোর বিষয়টি ভারত ও পাকিস্তানের ওপর নির্ভর করছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দুই দেশ যদি আমেরিকার সাহায্য চায়, তাহলে তিনি তাতে সাহায্য করবেন বলেও জানান।
ভারতও পরিষ্কার করে পাকিস্তানকে জানিয়ে দেয়, কাশ্মীর নিয়ে আলোচনা করলে, তা কেবল পাকিস্তানের সঙ্গেই করবে।
শ্রিংলা জানিয়েছেন, কাশ্মীর নিয়ে আমেরিকার নীতিই হল, কোনও মধ্যস্থতা না করা। কিন্তু দুপক্ষকে সমস্যার সমাধানে উৎসাহিত করা। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটারেজ বিষয়টি সম্পর্কে অবগত বলেও জানিয়েছেন তিনি। সিমলা চুক্তি এবং লাহোর ঘোষণা সমস্যার সমাধান করতে পারে বলেও মনে করেন রাষ্ট্র সংঘের মহাসচিব।












Click it and Unblock the Notifications