হিন্দুত্ব সম্পর্কে আপত্তিকর মন্তব্য মার্কিন নাগরিকের, সহিষ্ণুতার দৃষ্টান্তে ফারাক বোঝালেন বিবেক
রিপাবলিকান প্রার্থী বিবেক রামস্বামী (Vivek Ramaswamy)-র সঙ্গে এক মার্কিন নাগরিকের কথোপকথনে ফের চর্চায় হিন্দু ধর্ম। ওই মার্কিন নাগরিক যা বলেছিলেন তার সারমর্ম হিন্দু ধর্ম নাকি বিদ্বেষমূলক ও পৌত্তলিক বা নিকৃষ্ট।
যা স্বভাবতই মানেননি রামস্বামী। যদিও এই কথোপকথনেই স্পষ্ট হয়েছে, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের একাংশের ধর্মীয় ও সাংস্কৃতিক অসহিষ্ণুতার প্রশ্নে অবস্থানগত বৈপরীত্য।

রামস্বামী উত্তর দিয়েছেন খুব মেপে, পরিশীলিতভাবেই। হিন্দু ধর্মের সহজাত সহিষ্ণুতা ও প্রাণোচ্ছলতাই প্রকাশ পেয়েছে রামস্বামীর বক্তব্যে। যদিও ওই মার্কিন নাগরিকের বক্তব্যে যে বড় প্রশ্ন তুলে দিল তা হলো, তা হলো সংশ্লিষ্ট প্রেক্ষাপটে কীভাবে একজন অন্য ধর্মের প্রতি এমন বক্তব্য পেশ করতে পারেন?
মার্কিন যুক্তরাষ্ট্রে এমন কিছু ধর্মপ্রচারক রয়েছেন যাঁরা হামেশাই অ-আব্রাহামীয় বিশ্বাসীদের, বিশেষ করে হিন্দুদের সহ্য করতে পারেন না, অবমাননাকর নানা বক্তব্যে বিঁধে থাকেন। দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে। হিন্দু ধর্মকে নিকৃষ্ট করে দেখানো বা হিন্দুদের মূল্যবোধ আমেরিকা মূল্যবোধের সঙ্গে বেমানান, এমনটাই বোঝানোর চেষ্টা হয়।
যদিও দেখা গিয়েছে এমন মনোভাব যখন খ্রীষ্ট কিংবা ইসলাম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে পোষণ করা হয়, তখন যে ধরনের প্রতিক্রিয়া মেলে, হিন্দুদের ক্ষেত্রে তেমনটা হয় না। এতে যে বিষয়টি প্রতিষ্ঠিত হয় তা হলো হিন্দু দর্শনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে সহিষ্ণুতা। সেটাই প্রতিফলিত হয়েছে রামস্বামীর অবস্থানে।
হিন্দু ধর্ম সম্পর্কে আপত্তিকর বক্তব্য শুনেও রামস্বামী তর্ক-বিতর্কে জড়াননি কিবা আইনি পথে হাঁটার পথ বেছে নেননি। তিনি এটিকে শিক্ষণীয় মুহূর্ত হিসেবেই ধরে নিয়েছেন। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, হিন্দু ধর্মকে যেভাবে চিহ্নিত করা হয়েছে, ঠিক তেমনই কিছু ভারতে খ্রীষ্টানদের সঙ্গে হলে তার প্রতিক্রিয়া, বিতর্কের ব্য়াপ্তি হতো সুদূরপ্রসারী।
সেক্ষেত্রে এমন দাবি করা হতো, হিন্দুত্ব রাজনৈতিক অসহিষ্ণুতা ছড়াচ্ছে। ভারতীয় মিডিয়ার পাশাপাশি বিশ্বের মিডিয়া-সহ নানাবিধ ক্ষেত্র থেকেও ভারতকে অসহিষ্ণু বলে অভিহিত করে সমালোচনায় সরব হতো। হেট স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের থেকে নানা আইনি পদক্ষেপেরও সম্ভাবনা থাকতো। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বিভিন্ন সংস্থা ও সংগঠনও প্রতিবাদে গর্জে উঠতো।
রামস্বামীকে যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো এবং তিনি যেভাবে পরিস্থিতি সামলালেন তাতে বোঝা যাচ্ছে, ধর্মীয় সহিষ্ণুতা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমানভাবে সমাদৃত নয়। হিন্দুত্ব বহুত্ববাদী নীতিতে আস্থাশীল, সর্ব ধর্ম সম্ভবে বিশ্বাসী, যেখানে সমালোচনাকে আত্মস্থ করে আধ্যাত্মিক বিশ্বাসের বিষয়ে বিস্তৃত ক্ষেত্রকে অনুমোদন দেওয়া হয়।
এখানেই ভারতের সঙ্গে পাশ্চাত্যের বৈপরীত্য প্রকট। বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে খ্রীষ্ট ধর্ম নিয়ে উপহাস করলে বা সমালোচনা করলে প্রতিহিংসামূলক পদক্ষেপের মধ্যে পড়তে হয়, জনরোষের মুখোমুখি হতে হয়।
প্রশ্ন উঠতে পারে, তাহলে বিশ্বে কারা সত্যিকারের সহিষ্ণু? এর সবচেয়ে উত্তর রামস্বামীর ঘটনা। যেখানে বিশ্বে আইডেন্টিটি পলিটিক্স মেরুকরণকে উৎসাহিত করছে, সেখানে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণের মুখে পড়েও হিন্দুত্বের সহিষ্ণুতারই উপযুক্ত দৃষ্টান্ত মেলে ধরে রামস্বামী।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications