India-Bangladesh: বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা, একের পর এক মন্দিরে ভাঙচুর! গুঁড়িয়ে দেওয়া হল প্রতিমাও
India-Bangladesh: বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। গত দুদিনে নতুন করে তিনটি হিন্দু মন্দিরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এমনকি একের পর এক প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলেও জানা যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাগাতার সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটে যাচ্ছে। শুক্রবারই এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য সামনে আনে বিদেশমন্ত্রক। ঠিক কতগুলি হামলা হয়েছে সে বিষয়ে পরিসংখ্যান দেন।
আর এর মধ্যেই ফের একবার বাংলাদেশের বুকে আক্রান্তের স্বীকার সংখ্যালঘু হিন্দুরা। যদিও হামলা নিয়ে মোদী সরকারের দেওতা তথ্য বিভ্রান্তিকর বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইং'য়ের। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা (India-Bangladesh) ।

সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের ময়মনসিংহ এবং দিনাজপুর জেলায় অন্তত তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি। অন্তত ৮টি প্রতিমা ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি। এই ঘটনার পরেই যদিও বাংলাদেশ পুলিশের তরফে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে একাধিক ঘটনায় এখনও অভিযোগ দায়ের হয়নি বলে দাবি। যদিও অন্য কথা বলছেন স্থানীয় মানুষজন।
সংখ্যালঘুদের দাবি, ঘটনার পর থেকেই আতঙ্কে আছে। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। একের পর এক মন্দিরে হামলা হলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বলে দাবি। অন্যদিকে শুক্রবার এক বার্তা বিদেশ প্রতিমন্ত্রী জানান, ২০২৪ সালে বাংলাদেশে ২০০০ টিরও বেশি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। যার বেশিরভাগই হাসিনা সরকারের পতনের পর বলেও দাবি করা হয়।
যদিও এহেন মন্তব্যকে বিভ্রান্তিকর বলে দাবি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এমনকী অতিরঞ্জিত বলেও দাবি করা হয়েছে। শুক্রবার রাতেই প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে এই বিষয়ে ভারতকে বার্তা দিয়ে পোস্ট করেন। জানান, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি এবং ২০২৪ সালে ২ হাজার ২০০টি যে হিংসা ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে, তা বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। প্রত্যেক ঘটনা এবং অভিযোগের কড়া ব্যবস্থা অন্তবর্তী সরকার নিয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় দাবি করেছেন ইউনুসের প্রেস উইং।












Click it and Unblock the Notifications