বাংলাদেশে ফের খুন হিন্দু পুরোহিত, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
ঢাকা, ১ জুলাই : ফের বাংলাদেশে মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের পুরোহিতকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটল বাংলাদেশে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলা। গত জুন মাসের গোড়ার দিকেই একইভাবে এই জেলাতেই আরও এক হিন্দু পুরোহিতকে খুন করা হয়েছিল।[বাংলাদেশে সংখ্যালঘু হত্যা : ১৬০০ জনকে গ্রেফতার হাসিনা সরকারের]
বাংলাদেশে প্রায় ১৬ কোটি মানুষের বসবাস। মুসলিম সম্প্রদায় এদেশে সংখ্যাগরিষ্ঠ। বিগত বেশকিছুদিন ধরে একের পর এক মুক্তচিন্তার অধিকারী ও সংখ্যালঘুদের হত্যার ঘটনা অব্যাবহ বাংলাদেশে। কট্টরপন্থী ভাবধারার মানুষ এমনকী বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরাই মূলত এই ঘটনার পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। [ঢাকা রামকৃষ্ণ মিশনের মহারাজকে খুনের হুমকি আইএস জঙ্গিদের]

বস্তুত গত কয়েকবছর ধরেই বাংলাদেশে একের পর এক মুক্তচিন্তাকামী ব্লগার ও সমাজকর্মীকে খুন করছে মৌলবাদী সংগঠনের সদস্যরা। এর পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদেরও নিত্য়দিন খুন করা হচ্ছে। ["বোমা বাঁধতে ও মারতে শেখায় ইসলাম ধর্ম" : ফের বিতর্কিত মন্তব্য তসলিমার]
মৃত হিন্দু পুরোহিতের নাম শ্যামানন্দ দাস। বয়স ৪৫ বছরের কাছাকাছি। ঢাকা শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ঢিনাইদহ জেলার একটি মন্দিরের সামনে তাঁকে খুন করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সকালের পুজোর জোগাড় করছিলেন শ্যামানন্দ। ৩জন বাইক আরোহী এসে শ্যামানন্দকে রামদা দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এই ঘটনার দায় কারোর তরফে এখনও নেওয়া হয়নি, তবে খুনের ধরন দেখে মনে করা হচ্ছে স্থানীয় ইসলামি মৌলবাদী জঙ্গিরাই এই ঘটনার পিছনে রয়েছে। তবুও এখনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। [লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে খুন, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক]
জুন মাসের ৭ তারিখ এই একই জেলায় আনন্দগোপাল গঙ্গোপাধ্যায় নামে ৭০ বছরের একজন বৃদ্ধ হিন্দু পুরোহিতকে একই কায়দায় খুন করা হয়েছিল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications