মুর্শিদাবাদ নিয়ে ভারতকে খোঁচা দিয়ে মাথা হেঁট, মুখ পুড়ল ইউনূসের! ফের নৃশংসভাবে হিন্দু নেতা খুন বাংলাদেশে
Bangladesh: ফের বাংলাদেশের বুকে আক্রান্ত সংখ্যালঘু হিন্দু সংগঠনের নেতা। গত কয়েকমাস ধরে লাগাতার সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটে চলেছে। যা নিয়ে বারবার বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। সেই রেশ কাটতে না কাটতেই ফের ইউনূসের 'নতুন বাংলাদেশে' আক্রান্ত সংখ্যালঘু নেতা। জানা যাচ্ছে, বাড়ি থেকে অপহরণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে তাঁকে। মৃত ওই ব্যক্তির নাম ভবেশ চন্দ্র রায় (Hindu leader Bhabesh Chandra Roy)।
জানা যাচ্ছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) দিনাজপুর এলাকায়। কে বা কারা এই ঘটনা ঘটালো তা এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগের তির কট্টরপন্থী মৌলবাদীদের দিকে। জানা যাচ্ছে, ভবেশ চন্দ্র রায় (Hindu leader Bhabesh Chandra Roy) বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের একটি ইউনিটের সহ-সভাপতি ছিলেন। শুজধু তাই নয়, এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাঁর ব্যাপক প্রভাব ছিল।

সে দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর যতবার হামলা হয়েছে ততবারই গর্জে উঠেছিলেন ভবেশবাবু। বিরোধ দেখাতে দেখা যায়। সেই কারণেই কি এই খুন? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Bangladesh: অপহরণ করে হত্যা
ভবেশ চন্দ্র রায়ের স্ত্রী শান্তনা জানিয়েছেন, বাড়িতেই ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে একটি ফোন আসে। মূলত ভবেশবাবু কোথায় রয়েছেন তা জানতেই দুষ্কৃতীরা এই ফোন করেছিল বলে দাবি। আর এরপরেই অপহরণ করে নৃশংস ভাবে ভবেশ চন্দ্র রায়কে দুষ্কৃতীরা খুন করেছে বলে দাবি শান্তনার। শুধু তাই নয়, আক্রমণকারীরা ভবেশকে একটি ভ্যানে করে নিয়ে আসে এবং তার বাড়ির বাইরে ফেলে দিয়ে যায় বলেও দাবি করা হয়েছে।
বাড়ির সামনে থেকে কার্যত একেবারে রক্তাত্ত অবস্থায় ভবেশ চন্দ্র রায়কে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা হাসপাতালে ভবেশ কুমার রায়কে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংখ্যালঘু হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন। ফাঁসির দাবি তুলছেন। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশে কট্টরপন্থী মৌলবাদীদের আস্ফালন দেখা গিয়েছে। বারবার আঘাত নেমে আসছে সংখ্যালঘুদের উপর। এই অবস্থায় সম্প্রতি মুর্শিদাবাদ নিয়ে মুখ খোলে ইউনূসের সরকার।












Click it and Unblock the Notifications