ফাঁস হওয়া ইমেল বলছে অমিতাভ বচ্চনের বিষয়ে জানতে চেয়েছিলেন হিলারি ক্লিন্টন
হিলারি ক্লিন্টনের ফাঁস হওয়া ইমেল অনুযায়ী, তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম জিজ্ঞাসা করেছিলেন সহকারীকে। কিন্তু কেন জিজ্ঞাসা করেছিলেন তা জানা যায়নি।
নিউ ইয়র্ক, ৫ নভেম্বর : ২০১১ সালে হিলারি ক্লিন্টনের একটি ফাঁস হওয়া ইমেলে মিলল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম। মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে থাকা ডোমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের ফাঁস হওয়া ইমেল অনুযায়ী, তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম জিজ্ঞাসা করেছেন সহকারীকে।
ওয়াশিংটন পোস্টের জাতীয় রাজনৈতিক সাংবাদিক জোস এ ডিলরিয়্যাল টুইটারে ক্লিন্টনের ফাঁস হওয়া ইমেলের ছবি পোস্ট করেছেন, যেখানে, প্রাক্তন মার্কিন সচিব তাঁর পাকিস্তানি বংশোদ্ভুত সহযোগী হুমা আবেদিনকে বচ্চনের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন।

ইমেলে লেখা হয়েছে, "আমি কয়েকবছর আগে জনপ্রিয় ভারতীয় প্রবীন অভিনেতার সঙ্গে দেখা করেছিলাম তার নাম কী?"
উত্তরে হুমা জানিয়েছেন, "অমিতাভ বচ্চন"। যদিও ইমেল থেকে জানা যায়নি কোন প্রসঙ্গে বা কি কারণে ৭৪ বছরের মেগাস্টার অমিতাভ বচ্চন প্রসঙ্গে জানতে চেয়েছিলেন হিলারি।












Click it and Unblock the Notifications