'অপহৃত' এমএইচ ৩৭০ দিয়ে ৯/১১-র মতো হামলা : মার্কিন যুক্তরাষ্ট্র

ট্যালবোট টুইট করে বলেন, দিক নির্দেশনা, জ্বালানীর চাহিদা এবং পরিসীমা দেখে সন্দেহ হচ্ছে নিখোঁজ বিমানটি ব্যবহার করে অপহরণকারীরা ভারতীয় শহরে ৯/১১-র হামলার মতো কিছু একটা পরিকল্পনা করছে।
গত ৮ মার্ছ মাঝ আকাশ থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় মালয়শিয়ার একটি বিমান এমএইচ ৩৭০। এর পর তা খোঁজা নিয়ে চলেছে ধুন্ধুমার কাণ্ড। এর পর তদন্তকারীদের কথা ভিত্তিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দেন অপহরণ করা হয়েছে বিমানটিকে। যদিও বিমানটি ঘিকে কোনও দাবি না ওঠায় এই ধরণের সম্ভাবনা যে থাকতে পারে তা মনে করা হচ্ছে।
এমএইচ৩৭০ দিয়ে ভারতে সন্ত্রাসহানার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় বিমান বাহিনী
যদিও ভারতীয় বিমান বাহিনীর শীর্ষরা এই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন। এক আধিকারিকের কথায়, যে সব পথে উড়ো পথে এই ধরণের হামলার সম্ভাবনা রয়েছে সেখানে আমাদের বহুস্তরিও ও অসংখ্য রাডার কভারেজ রয়েছে। কিছু ঘটার আগেই আমরা অস্বাভাবিক কিছু হতে চলেছে যে তা সনাক্ত করে নিতে পারব।
প্রাক্তন এয়ার কমান্ডার এয়ার মার্শাল একে সিং জানিয়েছেন, ভারত ভুখণ্ডের আশ পাশ দিয়েও যদি তা অশানাক্ত অবস্থায় থাকতে পারে না। এই বিমান দিয়ে যদি এমন কোনও সন্ত্রাসহানার কথা ভাবাও হয়, যে উচ্চতায় বিমানটি অবস্থান করছে তাতে সন্ত্রাসহামলা সম্ভব নয়। তবে ভারতীয় উপদ্বীপের দিক দিয়ে বিমানটি যায় তাহলে ভারতে ঢোকার আগে ভুটান, নেপাল, তিব্বতের উপর দিয়েই আসতে হবে। অথচ ওই সব এলাকায় রাডার কভারেজে বেশ খানিকটা ফারাক ও খামতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/iSoY1ikeqoc?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>












Click it and Unblock the Notifications