পাবনায় হামলার শিকার হিন্দুদের ক্ষতিপূরণের নির্দেশ কোর্টের

প্রসঙ্গত, গত ১ নভেম্বর পাবনার সাঁথিয়ায় দশম শ্রেণীর পড়ুয়া রাজীব সাহা নিজের ফেসবুক পেজে একটি পোস্ট আপলোড করে। তাতে হজরত মহম্মদ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর পরই এলাকায় উত্তজেনা ছড়ায়। ২ নভেম্বর সকালে রাজীব সাহার বাড়িতে ভাঙচুর চালায় একদল লোক। আগুন ধরিয়ে দেওয়া হয়। সাঁথিয়ার বনগ্রাম বাজারে পরপর কয়েকটি হিন্দু বাড়িতে লুঠপাট চালানো হয়। শ্লীলতাহানি করা হয় হিন্দু মেয়েদের।
এই ঘটনার পরদিন অর্থাৎ ৩ নভেম্বর দুই আইনজীবী মিডিয়ায় প্রকাশিত খবরের ভিত্তিতে আদালতে অভিযোগ জানান। বিচারপতিরা একটি তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পেশ করতে নির্দেশ দেন। ওই কমিটি তদন্ত চালিয়ে দোষীদের চিহ্নিত করে। হাই কোর্টে এই প্রতিবেদন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
বিচারপতিরা সব শুনে বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৪৩ লক্ষ ৪২ হাজার টাকা দিতে হবে। তিন সপ্তাহের মধ্যে এই টাকা মিটিয়ে দিতে বাধ্য থাকবে সরকার। ক্ষতিপূরণের অঙ্ক ভাগাভাগি করে দেওয়া হবে ৩৩টি পরিবার, ২৯টি বসতঘর, ১০টি ব্যবসা প্রতিষ্ঠান, ৬টি পারিবারিক মন্দির ও একটি বারোয়ারি মন্দিরকে।












Click it and Unblock the Notifications