Bangladesh: ভারতের সঙ্গে লাগা, বড় বিপদে বাংলাদেশ! দখলে ২৭০ কিলোমিটার সীমান্ত, চট্টগ্রামের কাছে আরকান আর্মি
Bangladesh: একদিকে ভারতের (India) বিরুদ্ধে যখন লাগাতার ষড়যন্ত্র চালাচ্ছে ইউনূস সরকার (Muhammad Yunus), ঠিক তখনই বাংলাদেশ সীমান্তে ক্রমশ বাড়ছে বিপদ! একেবারে সে দেশের সীমান্তে দাপিয়ে বেড়াচ্ছে আরকান আর্মি (Arakan Army)। মায়ানমারের (Myanmar) গুরুত্বপূর্ণ একটি রাজ্য রাখাইন। সেখানে মায়নমার সেনাবাহিনীর আরও একটি সেনা দফতর দখলে নিয়ে নিল আর্মির সদস্যরা।
যা অবশ্যই বাংলাদেশের কাছে ক্রমশ উদ্বেগের হয়ে দাঁড়াচ্ছে।এই অবস্থায় মায়ানমার সীমান্তে সে দেশের (Bangladesh) নিরাপত্তা বাহিনীকে আরও আঁটসাঁট করেছে বলে খবর। বাড়ানো হয়েছে নিরাপত্তা। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে বলেই খবর।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরেই ব্যাপক উত্তেজনা রয়েছে মায়ানমারে। আরকান আর্মির হাতে একের পর এক এলাকা চলে যাচ্ছে। দখল হয়ে যাচ্ছে মায়ানমার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিগুলি। কোনঠাসা হয়ে পড়ছে সে দেশের জান্টা সরকার। এবার রাখাইন রাজ্যে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি সেনা সদর দখল করল 'বিদ্রোহী' এই সেনাবাহিনী।
এক বার্তায় আরকান আর্মি জানাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের লড়াইয়ের পর আরাকান আর্মি পশ্চিমাঞ্চলীয় আঞ্চলিক কমান্ড সম্পূর্ণভাবে দখল হয়ে গিয়েছে। একাধিক সেনা আধিকারিককে আটক করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, মায়ানমার সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড ১৪টি রয়েছে। এই সমস্ত কমান্ডের অধীনে নির্দিষ্ট একটি অঞ্চলে সামরিক কাজ হয়ে থাকে।
এই অবস্থায় একের পর এক সেনা ঘাঁটি হাতছাড়া হয়ে যাওয়ায় প্রবল চাপ যে সে দেশের সরকারের উপর বাড়ছে তা স্পষ্ট। বলে রাখা প্রয়োজন, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত-লাগোয়া শহর মংডুর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এর মধ্য দিয়ে মায়ানমার ও বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত পুরোপুরি আরাকান আর্মির দখলে। এই সীমান্তের একটা বড় অংশ বাংলাদেশের চট্টগ্রামের কাছে। ফলে নিঃসন্দেহে চাপ বেড়েছে ইউনূস সরকারের।
বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৈাহিদ হোসেন এক সেমিনারে আজ রবিবার জানিয়েছেন, রাখাইনে অব্যাহত সংঘাতের মুখে নতুন করে বাংলাদেশে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এই অবস্থায় সীমান্তে নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। অ
ন্যদিকে আরকান আর্মি মায়ানমারের রাজধানীর দিকে এগোচ্ছে। তা দখলে নিয়ে নিলেই খেলা ঘুরে যাবে ভারতের আরও এক প্রতিবেশি দেশের। বাংলাদেশের পাশাপাশি ভারতও সীমান্ত ব্যবস্থা আঁটসাঁট করেছে। কড়া নজরদারি রাখা হচ্ছে। এমনকি সেনাবাহিনীকেও সতর্ক করা হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications