Israel Lebanon War: লেবাননের রকেট হামলায় মৃত ৭, ‘হিজবুল্লাকে রেয়াত নয়,’ পাল্টা জবাবের হুঁশিয়ারি ইজরায়েলি সেনার
Israel Lebanon War: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আর চারদিন বাকি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে যখন উদ্যোগী হচ্ছে আমেরিকা (USA), তখন ফের ইজরায়েলের বুকে পরপর রকেট ছুড়ল (Rocket Attack) লেবানন। যুদ্ধ শুরুর পর থেকে বৃহস্পতিবার সবচেয়ে বড় হামলা চালাল লেবানন। হিজবুল্লার রকেট হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের সেনা।
সাত নিহতের মধ্যে ৪ জন বিদেশি নাগরিক বলে জানা গিয়েছে। উত্তর ইজরায়েলে রকেট বর্ষণ করে লেবানন। পাল্টা হিজবুল্লাকে (Hezbollah) নিকেশ করতে লেবাননের আকাশপথে হামলা (Air Strike) জারি রেখেছে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দেশ। বৃহস্পতিবার ২৪ জন সেই হামলায় মারা গিয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক।

ইজরায়েলে রকেট হামলার পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলের সেনা (IDF)। হিজবুল্লাকে ছাড়া হবে না, এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে বলে বিবৃতিতে জানায় তারা। সেনার তরফে আরও জানানো হয়, আইডিএফের ঘাঁটি লক্ষ্য করে ২৫টি রকেট হামলা চালায় লেবানন। জলপাইয়ের বাগানে কর্মরত অবস্থায় রকেট হামলায় মৃত্যু হয় শ্রমিকদের।
Hezbollah rockets killed 7 innocent civilians inside Israel today.
— Israel Defense Forces (@IDF) October 31, 2024
We will not let Hezbollah’s deadly attacks go unanswered.
অপরদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজায় (Gaza) টিকে থাকা একমাত্র হাসপাতালে ইজরায়েল হামলা চালিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। হাসপাতালের বহু সামগ্রী নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি সংস্থার। হাসপাতালে হামলায় ডায়ালিসিস ইউনিট, জলের ট্যাঙ্ক, সার্জারি বিল্ডিং নষ্ট হয়েছে বলে দাবি। পাশাপাশি চারজন চিকিৎসকও জখম হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
হাসপাতালে হামলা নিয়ে ইজরায়েলের বিবৃতি দাবি করা হলেও এব্যাপারে কোনও মন্তব্য করেনি নেতানিয়াহুর দেশ। ওই হাসপাতালে স্বাস্থ্যকর্মীর বেশে হামাস জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে দাবি করে ইজরায়েল। হাসপাতালে ইজরায়েলের হামলার কড়া নিন্দা জানায় গাজার স্বাস্থ্যমন্ত্রকও।












Click it and Unblock the Notifications