জিকা ভাইরাস কী? জেনে নিন কীভাবে এর হাত থেকে বাঁচবেন?
ইবোলার পরে এবার সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছে 'জিকা ভাইরাস'। ইতিমধ্যেই এই ভাইরাসের ফলে বিশ্বের বেশ কয়েকটি দেশে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে আমাদের ভারতবর্ষও।
এক বিবৃতিতে গর্ভবতী মহিলাদের জিকা ভাইরাস আক্রান্ত দেশগুলিতে যেতে নিষেধ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি জিকা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারি করার পরই ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক জিকা ভাইরাস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।

জিকা ভাইরাস কী?
১৯৪৭ সালে আফ্রিকার উগান্ডার জিকা জঙ্গলে এই ভাইরাস সবার প্রথম পাওয়া যায়। সেই থেকে এই ভাইরাসের নাম হয়েছে জিকা ভাইরাস। দিনের বেলায় এডিস ইজিপ্টাই মশার কামড়ে এই রোগ ছড়ায়।
যে মশা জিকা ভাইরাস ছড়ায়, সেগুলি একইসঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভাইরাসও ছড়াতে পারে।
কোন কোন দেশ এতে আক্রান্ত?
ব্রাজিল সহ দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলি ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলি এতে আক্রান্ত। এছাড়া আফ্রিকার ইকুয়েডর, এল সালভাদর, জামাইকাতে মহিলাদের আগামী কয়েকমাসের জন্য গর্ভবতী হতে নিষেধ করা হয়েছে।
জিকা ভাইরাসের হাত থেকে বাঁচার উপায়?
- এই মুহূর্তে জিকা ভাইরাস আক্রান্ত দেশে না যাওয়া।
- বাড়িতে সকাল বেলাতেও মশারি ব্যববার করা।
- বাড়ির চারপাশ পরিষ্কার রাখা। কোথাও মশা ডিম পাড়তে না পের সেটা লক্ষ্য রাখা।
- বাড়ির মধ্যে বা চারপাশে বা ছাদে কোথাও জমা জল না থাকে সেটা নিশ্চিত করা।
- মনে রাখবেন, এই রোগের বাহক এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ে।
- হাত-পা ঢাকা পোশাক পড়ে থাকতে হবে।
- মশার হাত থেকে বাঁচতে স্প্রে, ধূপ, জেল ইত্যাদি ব্যবহার করুন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications