Japan Earthquake: আছড়ে পড়ল সুনামি, একের পর এক আফটার শক! কন্ট্রোল রুম খুলল ভারতীয় হাই কমিশন
Japan Earthquake: বছরের প্রথমদিনেই বিপর্যয় নেমে এসেছে জাপানে। ভয়াবহ ভূমিকম্পের পর আছড়ে পড়ল সুনামি। সে দেশের উপকূলবর্তী এলাকা ওয়াজিমা শহরে আঘাত হানে সুনামি। ঢেউয়ের উচ্চতা ছিল ১.২ মিটার। যদিও স্থানীয় আবহাওয়া দফতর পাঁচ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছিল।
সে মতো মানুষকেও সরে আসার কথাও বলা হয়। কম্পনের কিছুক্ষণ পরেই পাহাড়প্রমাণ ঢেউ আছড়ে (Tsunami) পড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য (Japan Earthquake) তৈরি হয়েছে।

শহরে সমুদ্রের জল ঢুকে পড়ার ছবি ইতিমধ্যে সামনে এসেছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির (Japan Earthquake) কোনও খবর সামনে আসেনি। তবে এখনও পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে। ঘটনার পরেই অন্ধকারে ডুবে জাপানের (Japan earthquake) একটা বড় অংশ। যদিও উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্যদিকে এই ঘটনার পরেই অ্যালার্ট জারি করা হয়েছে ভারতীয় হাই কমিশনের (Indian Embassy in Japan) তরফে। সে দেশে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার কথা বলা হয়েছে।
শুধু তাই নয়, যে কোনও সাহায্যে (helpline number) ইতিমধ্যে কন্ট্রোল রুমও (Control Room) খোলা হয়েছে হাই কমিশনের তরফে। আর সে নম্বরগুলি হল-
+81-80-3930-1715 (Yakub Topno)
+81-70-1492-0049 (Ajay Sethi)
+81-80-3214-4734 (DN Barnwal)
+81-80-6229-5382 (S Bhattacharya)
+81-80-3214-4722 (Vivek Rathee)
sscons.tokyo@mea.gov.in offfseco.tokyo@mea.gov.in
জানা যায়, মধ্য জাপানে প্রথমে একটি ৭.৫ মাত্রার ভূমিকম্প (Japan earthquake) হয়। এরপর থেকে একের পর আফটার শক হতে থাকে। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, স্থানীয় সময় বিকেল ৪টে ৬ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অন্তত ২০ বার ভূমিকম্প (Japan earthquake) হয়েছে জাপানে। রিখটার স্কেলে সেগুলির কম্পনের মাত্রা ৪ কিংবা এর থেকেও বেশি ছিল। স্থানীয় আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন এমন অবস্থা বজায় থাকবে। একের পর এক কম্পন অনুভূত হতে পারে। আর সেদিকে তাকিয়ে মানুষকে সতর্ক (Japan earthquake) হওয়ার কথা বলা হয়েছে।
Embassy of India in Japan issues emergency contact numbers for Indian citizens following a strong earthquake and tsunami warnings pic.twitter.com/Ge1zdp1kVP
— ANI (@ANI) January 1, 2024












Click it and Unblock the Notifications