মিয়ামি বিচে সমুদ্রের উপর পর্যটক সমেত ভেঙে পড়ল হেলিকপ্টার, দেখুন রোমহর্ষক ভিডিও!
মিয়ামি বিচে ভেঙে পড়ল হেলিকপ্টার
ছুটির দিনেই দুর্ঘটনার বিভীষিকা! সপ্তাহ শেষের ছুটির দিনে স্বভাবতই বহু পর্যটক ভিড় করেন নানা পর্যটন ক্ষেত্রে। আর গোটা বিশ্বের অন্যতম জনবহুল পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ফ্লোরিডার মিয়ামি বিচ। উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের নীল জলে সার্ফিং থেকে শুরু করে স্নান, সবকিছুই চলে দেদার। কিন্তু সেই চেনা ছন্দে হঠাতই ছেদ পড়ল শনিবার। সমুদ্রের ধারে তখন বিস্তর পর্যটক ভিড় করেছেন, কেউ বা তখন সোনালী বিচে সান বাথ নিতে ব্যস্ত। আর তখনই আচমকা ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা।

সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার
শনিবার ফ্লোরিডার মিয়ামি বিচে সূর্য স্নান করছিলেন পর্যটকরা। আর আচমকাই তাঁদের কাছাকাছি আটলান্টিক মহাসাগরে তিনজন যাত্রী নিয়ে একটি হেলিকপ্টার ভেঙে পড়ল। তখন ঘড়িতে সময় দুপুর প্রায় ১টা বেজে ২০ মিনিট, একটি রবিনসন আর৪৪ হেলিকপ্টার জনাকীর্ণ মিয়ামি সৈকতের কাছে মহাসাগরে ডুবে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা এলাকায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
|
মিয়ামি বিচ পুলিশের পোস্ট
মিয়ামি বিচ পুলিশ এবং ফায়ার বিভাগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। মিয়ামি বিচ পুলিশ ডিপার্টমেন্টের প্রকাশিত একটি টুইটার পোস্টে দেখা যাচ্ছে সেই ভয়ঙ্কর চিত্র। একটি ভিডিও ফুটেজও শেয়ার করা হয়েছে পোস্টে, যেখানে দেখা গিয়েছে যে একটি হেলিকপ্টার দক্ষিণ সৈকত উপকূলরেখার কাছে সাগরে ভেঙে পড়ে যাচ্ছে। আর ভিডিও প্রকাশ্যে আসতেই বর্তমানে সেটি তুমুল ভাইরাল গোটা বিশ্বে।

আগত দুই পর্যটক
মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে সেই মুহূর্তে দুর্ঘটনাগ্রস্থ হেলিকপ্টারে তিনজন ব্যক্তি ছিলেন। তাঁদের মধ্যে দুইজন ছিলেন পর্যটক এবং একজন বিমানচালক। বিচ পুলিশ স্যোশাল মিডিয়া পোস্টে বিবৃতি দিয়ে জানিয়েছে যে কপ্টারে থাকা দুজন পর্যটক কিছুটা আহত হয়েছেন। কিন্তু তাঁদের অবস্থা স্থিতিশীল। দুই যাত্রীকে উদ্ধার করে জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। মিয়ামি বিচ পুলিশের পাবলিক ইনফরমেশন অফিসার আর্নেস্টো রদ্রিগেজ জানিয়েছেন, দুর্ঘটনায় তৃতীয় একজন আহত হননি। যাত্রীরা কিছুটা অজ্ঞান অবস্থায় এবং আচমিকা ঘটে যাওয়া ঘটনার প্রভাবে শকে ছিলেন। তাঁদের কপ্টারের ভীতর থেকে উদ্ধার করেন বিচ পুলিশ।

বন্ধ করা হয়েছে রাস্তা
এই দুর্ঘটনা ঘটার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাস্থলে পৌঁছয়। এবং সৈকতে যাওয়ার নবম ও একাদশ ব্লক দুটিকে বন্ধ করে দেওয়া হয় সাময়িক ভাবে। ঘটনা প্রসঙ্গে য়ারক্রাফ্ট মেকানিক অ্যাডামস ডব্লিউপিএলজিকে জানিয়েছেন, অনেকবার বাতাসের গতিবেগে ধাক্কা খেয়ে গভীর জলের উপর দিয়ে খানিকটা পিছনে চলে যায় হেলিকপ্টারটি। এটি সমুদ্র সৈকত থেকে ৫০ গজ দূরে ভেঙে পড়ে। তবে যাত্রীদের ভাগ্য ভালো যে তাঁরা সেইভাবে আহত হননি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications