ফের অশান্ত ভেনেজুয়েলা, আক্রান্ত সুপ্রিমকোর্ট এবং আইনমন্ত্রীর বাড়ি, নেতৃত্বে এক পুলিশ অফিসার
ফের অশান্ত ভেনেজুয়েলা। সুপ্রিম কোর্ট এবং আইনমন্ত্রীর বাড়ির ওপর হেলিকপ্টার থেকে হামলা। হামলাকারী দলের নেতৃত্বে সে দেশেরই এক পুলিশ অফিসার। দেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ বলে জানিয়েছেন তিনি।
ফের অশান্ত ভেনেজুয়েলা। এবার ভেনেজুয়েলায় সুপ্রিমকোর্টের ওপর হামলার ঘটনা ঘটেছে। হেলিকপ্টার থেকে গ্রেনেড ছোড়া হয় বলে অভিযোগ। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘটনাটিকে জঙ্গি হামলা বলে বর্ণনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ হেলিকপ্টার শহরের ওপর চক্কর খাচ্ছে। সেখান থেকে গুলি ও বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে।
BREAKING: Video Appears To Show Stolen Helicopter Circle Supreme Court in #Venezuela; Pres. Says Chopper Dropped Grenades In 'Terrorist Act' pic.twitter.com/cyFwyhb3UK
— Breaking911 (@Breaking911) June 28, 2017
হেলিকপ্টার টিকে চুরি করা হয়েছে। এবং এক পুলিশ অফিসার এই ঘটনায় জড়িত বলে জানা গিয়েছে। ভেনিজুয়েলার সরকারকে ক্রিমিনালদের সরকার বলে বর্ণনা করেছেন তিনি। যদিও পুলিশ অফিসার সম্পর্কে বিস্তারিত আর কিছুই পাওয়া যায়নি।
দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের পর ফের একবার অশান্ত হল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার বিরোধীদল প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতায় রাখার জন্য সুপ্রিমকোর্টের সমালোচনায় সরব।
প্রেসিডেন্টের প্রাসাদ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি হেলিকপ্টার সুপ্রিমকোর্ট এবং অভ্যন্তরীণ এবং আইন মন্ত্রীর বাড়ির ওপর দিয়ে উড়ে গিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সুপ্রিমকোর্টের ওপর ৪টি গ্রেনেড ফেলা হয়েছে এবং অভ্যন্তরীণ মন্ত্রীর বাড়ির ওপরে ১৫ টি গুলি করা হয়েছে।
কোনও হতাহতের খবর না থাকলেও, প্রেসিডেন্ট জানিয়েছেন, সুপ্রিমকোর্টে একটি অনুষ্ঠান চলছিল। এই হামলায় অনেকেই হতাহত হতে পারতেন। একটি গ্রেনেডকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।
ঘটনায় সেনাবাহিনীকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট। তিনি তাঁর বার্তায় জানিয়েছেন, শান্তি রক্ষায় ব্যবস্থা নিতে তিনি সেনাবাহিনীকে বলেছেন।প্রশ্ন উঠছে, এই হেলিকপ্টার টিকে নিয়ে উড়ে গেলেন?
জানা গিয়েছে, অস্কার পেরেজ নামের এক পুলিশ অফিসার হেলিকপ্টারটিকে নিতে উড়ে যান। অস্ত্র সুসজ্জিত পাহারায় তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলায় স্বৈরতান্ত্রিক শাসন চলছে। সেনা, পুলিশ এবং সাধারণ মানুষ অপরাধী সরকারের বিরুদ্ধে হাত মিলিয়েছেন বলে দাবি তাঁর। তাঁরা কোন দলের নন, তাঁরা জাতীয়তাবাদী, দেশপ্রমিক বলেই দাবি ওই পুলিশ অফিসারের। এটা সেনার বিরুদ্ধে যুদ্ধ নয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ বলে জানিয়েছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications