কাবুলে তালিবানদের বিদেশ দফতরে ভয়াবহ বিস্ফোরণ! বহু মানুষের মৃত্যু
ফের ভয়াবহ বিস্ফোরণ কাবুলে। এদিন তালিবান সরকারের বিদেশ দফতরের প্রবেশ পথে এই বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সেখানে ২০-র বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। এই বিস্ফোরণে আরও মানুষ
ফের ভয়াবহ বিস্ফোরণ কাবুলে। এদিন তালিবান সরকারের বিদেশ দফতরের প্রবেশ পথে এই বিস্ফোরণটি হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সেখানে ২০-র বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। এই বিস্ফোরণে আরও মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেননা হাসপাতালে ভর্তি হওয়াদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিস্ফোরণে মৃতদের বেশিরভাগই বিদেশ দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী কিংবা আধিকারিক। সর্ব শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণটি হয়েছে বিদেশ দফতরের প্রবেশ পথের সামনে। তবে তালিবান সরকারের তরফে মৃতদের সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, যে সময় বিস্ফোরণটি হয়, সেই সময় বিদেশ দফতরে তালিবানদের সঙ্গে চিনের প্রতিনিধিদের বৈঠক চলছিল।
তবে তালিবানদের তরফে, কাবুলে নিরাপত্তার দায়িত্বে থাকা এক মুখপাত্র ঘটনার সত্যতা উল্লেখ করে টুইট করেছেন। সেখানে তিনি মৃত্যু ও আহত হওয়ার কথা স্বীকার করেছেন। সেই ব্যক্তি আরও জানিয়েছেন, স্থানীয় সময় ৪ টের দিকে বিদেশ দফতরের সামনের রাস্তায় বিস্ফোরণটি হয়। যার জেরে হতাহতের ঘটনাটি ঘটে। তবে খবর পাওয়ার পরেই সেখানে আরও নিরাপত্তারক্ষী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।
তবে কাবুল হোক কিংবা আফগানিস্তান বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয়। সাধারণভাবে কোনও না কোনও দিন বিস্ফোরণ ঘটছেই। বছর শুরুর দিন কাবুলের সামরিক বিমানবন্দরের চেক পয়েন্টের কাছে হওয়া বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়। বেশ কয়েকজন সেই ঘটনায় আহতও হয়েছিলেন। তবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
এটা উল্লেখ করা প্রয়োজন, ২০২১-এ তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে ইসলামিক স্টেটের স্থানীয় সংগঠন খোরাসান ইসলামিক স্টেট তাদের আক্রমণ বাড়িয়েছে।












Click it and Unblock the Notifications