প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পেরু। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ভোর সাড়ে ৫টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। রাস্তায় ফাটল দেখা দিয়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল অ্যামাজন।

উত্তর পেরুর উপকূলবর্তী শহর বারাকানার কাছে প্রায় ৪২ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যখন তীব্র কম্পন অনুভূত হয় তখন প্রায় ঘুমন্ত ছিল গোটা দেশ। ঘুমের মধ্যেই কম্পনের তীব্রতায় বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন সকলে। একাধিক বাড়ি প্রায় গুঁড়িয়ে গিয়েছে। আমাজনের সবচেয়ে পুরনো চার্চ প্রায় ষোড়শ শতকে তৈরি সেটি একেবারে গুঁড়িয়ে গিয়েছে। পেরুর মেয়র জানিয়েছেন ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খহর পাওয়া যায়নি। কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন।
পেরুর কাজামাকা প্রদেশে হাইওয়ে গুলি ভেঙে গিয়েছে। বড় বড় পাথর খসে পড়ে রাস্তায় চওড়া ফাটল তৈরি হয়েছে। যার জেরে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। পেরুর রাজধানী লিমা শহরের কাছাকাছি প্রায় ৮০০ মিটার দূরে অনুভূত হয়েছে ভূমিকম্প। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। ইকুয়েডরের লোজায় ক্ষতিগ্রস্ত হয়েছে চার্চ। যদিও ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ে পেরু এলাকাটি। প্রায়ই এখানে ভূমিকম্প অনুভূত হয়।












Click it and Unblock the Notifications