ফের স্থগিত হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি, হতে পারে আগামী সপ্তাহে
ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি এবার হবে ঢাকার হাইকোর্টে। চট্টগ্রামের নিম্ন আদালতে বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে চট্টগ্রামের নিম্ন আদালতের শেষে শুনানি হলেও, জামিন খারিজ হয়ে যাওয়ার পর আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নেন।
সেই মতো আবেদন জানানো হয় ঢাকা হাইকোর্টে। প্রথমে জানা গিয়েছিল এই মামলার শুনানি হবে আজ অর্থাৎ ২০ জানুয়ারি, ঢাকা হাইকোর্টে। তবে এদিন মামলার শুনানি স্থগিত হয়ে যায়।

তবে এবার জানা যাচ্ছে, বাংলাদেশের ঢাকা হাইকোর্টে আগামী সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের সাবেক সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মামলার শুনানি করতে পারে। এখনও নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও, আদালত জানিয়েছে আগামী সপ্তাহে হবে শুনানি। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেছেন বলে সোমবার এক আইনজীবী জানিয়েছেন।
এর আগে গত ২ জানুয়ারি চট্টগ্রামের নিম্ন আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন নাকচ করে দেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বিষয়ে কথা বলার সময় তার আইনজীবী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য ১২ জানুয়ারি হাইকোর্টে আবেদন করা হয়েছিল। সেই অনুযায়ী সোমবার (আজ) শুনানির দিন স্থির হয়েছিল। কিন্তু আজ তা হয় নি। আগামী সপ্তাহে হবে বলেই জানা যাচ্ছে।
আইনজীবী জানান, বিচারাধীন মামলাগুলোর সিরিয়াল অনুযায়ী আদালত শুনানি করবেন। তিনি বলেছেন যে আগামী সপ্তাহে শুনানি হবে বলে আশা করা হচ্ছে এবং তিনি যোগ করেছেন যে হাইকোর্ট শুধুমাত্র রবিবার এবং সোমবার এই মামলাগুলি শুনবে। তাতে আশা করা হচ্ছে, তাহলে আগামী সপ্তাহে সোমবার হতে পারে এই মামলার শুনানি।
প্রসঙ্গত, প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পরের দিন, চট্টগ্রামের একটি আদালত তাকে কারাগারে প্রেরণ করে। কারণ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। ফলে এর জন্যে তার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়। এদিকে তার গ্রেফতারের প্রতিবাদে জন্ম নেয় বিক্ষোভ, হিংসার। অশান্তির বাতাবরণের মাঝেই চলছে এই মামলার শুনানি।












Click it and Unblock the Notifications