এলন মাস্ককে টুইটার বিক্রি করতে আগ্রহী সংস্থার প্রধানরা
টেসলা এবং স্পেসএক্স প্রধান এলন মাস্ক মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার ৪৩ বিলিয়ন ডলারে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে৷ এবার ব্লুমবার্গ জানাচ্ছে শুধু মাস্ক-ই নয় তার থেকে বড় অঙ্কের টাকার অফার পেয়ে মাইক্রোব্লগিং সাইটটি বিক্রির জন্য মাস্কের সঙ্গে কথা বলছে টুইটার। রবিবার মাস্কের প্রস্তাব পুনর্বিবেচনা শুরু করেছে সংস্থা এবং মনে হচ্ছে মাস্ক তার প্রস্তাবে টুইটার বোর্ডকে সন্তুষ্ট করতে পেরেছে। এই সপ্তাহের শুরুতেই উভয়ের মধ্যে একটি চুক্তি হতে পারে।

টুইটার কর্তৃপক্ষও মাস্ককে মালিকানা বিক্রি করতে চায়!
ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে টুইটার 'এলন মাস্কের কাছে বিক্রির বিষয়ে আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।' সোশ্যাল মিডিয়া কোম্পানিটি লেনদেনের শর্তগুলিতে শীলমোহর দেওয়ার শেষ পর্যায়ের কাজ করছে। সূত্রে মতে যদি আলোচনা মসৃণভাবে চলে তবে সোমবারই একটি চুক্তিতে পৌঁছাতে পারে দু'পক্ষ। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতে, দুই পক্ষ - মাস্ক এবং টুইটার আলোচনায় অগ্রগতি করছে যাতে মাস্কের পক্ষ থেকে দর হাঁকানোর ঠিক পরেই যে অচলাবস্থা দেখা দেয় তা দূর করার চেষ্টা চলছে৷

টুইটারের দর নিয়ে মাস্ক-টেলর আলোচনা!
ব্লুমবার্গের প্রতিবেদনে আরও যোগ করা হয়েছে যে 'তারা একটি চুক্তিতে পৌঁছাবেই' এর কোন নিশ্চয়তা নেই। এমনটাও হতে পারে মাস্কের প্রস্তাব এখন বোর্ডের জন্য যথেষ্ট প্রলুব্ধকর নয়। টুইটার কতৃপক্ষ সেই অফারটি প্রত্যাখ্যান করতে পারে, যা মাস্কের তরফে ১৪ এপ্রিল করা হয়েছিল। মাস্ক প্রাথমিকভাবে বলেছিলেন যে ৪৩ বিলিয়নের যে দর তিনি দিয়েছিলেন তা ছিল 'সেরা এবং চূড়ান্ত' প্রস্তাব এবং তিনি সেই দর থেকে আর নড়বেন না। সপ্তাহান্তেও তার এবং টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরের মধ্যে অনুষ্ঠিত আলোচনার মধ্যে ছিল টুইটারের মালিকানার জন্য মাস্ক কত অর্থ প্রদান করবেন!

মাস্ক-টেলরের আলোচনার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব!
যদিও মাস্ক ও টেলরের এই আলোচনার বিশদ বিবরণ স্পষ্ট নয়, তবে উভয় পক্ষই প্রাথমিকভাবে কিছু শর্তে একমত হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে একটি চুক্তির অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে অনিচ্ছুক থাকলেও মাস্কের অফার সম্পর্কে টুইটার কতৃপক্ষ নিজেদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনও করেছে বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি টেসলার সিই টুইটারের বেশ কয়েক জন শেয়ারহোল্ডারদের সঙ্গে ব্যক্তিগতস্তরে বৈঠক করেছেন৷ তারও সুফল পেতে চলেছেন মাস্ক!

টুইটারের মালিকানার জন্য কত শেয়ার প্রয়োজন মাস্কের?
ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে আরও লিখেছে, মাস্ক তাঁর প্রস্তাবের সুযোগগুলির প্রশংসা করার জন্য ব্যক্তিগতভাবে টুইটারের শেয়ার হোল্ডাদের সঙ্গে দেখা করেছিলেন এবং পরিস্থিতি প্রায় এরকম জায়গাতে রয়েছে যে বোর্ডকে শুধুমাত্র 'হ্যাঁ' বা 'না' বলতে হবে। মাস্ক প্রত্যেক শেয়ারহোল্ডারদের নিশ্চিত করেছেন যে তিনি টুইটারে বাক স্বাধীনতারজনিত সমস্যাটির সমাধান করবেন। এলন মনে করেন বর্তমানে যা নষ্ট হয়ে গিয়েছে৷ টেসলার সিইও টুইটারের শেয়ারহোল্ডারদের ভিডিও কল করে কথা বলেছেন মাইক্রোব্লগিং সাইটটির বোর্ডকে রাজি করানোর প্রস্তুতি হিসেবে৷ প্রসঙ্গত বর্তমানে মাস্কের কাছে টুইটারের ৯.২ শতাংশ শেয়ার রয়েছে৷ যদিও মালিকানার জন্য মাস্কের প্রয়োজন ১৫ শতাংশ।












Click it and Unblock the Notifications