Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

র–এর এজেন্টরাই অপহরণ করেছে তাঁকে, চাঞ্চল্যকর দাবি মেহুল চোকসির

‌ভারত থেকে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে অপহরণ করার অভিযোগ আগেই করা হয়েছিল, এবার আরও একটি নতুন অভিযোগ সামনে এল। মেহুল চোকসির দাবি যে দু’‌জন ব্যক্তি তাঁকে অপহরণ করেছিল অ্যান্টিগা থেকে তারা আসলে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (‌র)‌–এর এজেন্ট ছিল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারের সময় মেহুল চোকসি গুরমিত সিং ও গুরজিত ভাণ্ডার ছবি সনাক্ত করতে পারেন, এই দু’‌জনকেই তিনি র–এর এজেন্ট বলে দাবি করেছেন। মেহুল চোকসি তাঁর ঘনিষ্ঠ বন্ধু বারবারা জারাবিকাকেও চিনতে পেরেছেন, যাঁর বাড়ি থেকে তাঁকে অপহরণ করার অভিযোগ তিনি করেছেন।

র–এর এজেন্ট

র–এর এজেন্ট

মেহুল চোকসি বলেছেন, '‌আমার এটা বিশ্বাস তারা (‌গুরমিত সিং ও গুরজিত ভাণ্ডাল)‌ র-এর এজেন্ট। এমনকী আমি যখন ডোমিনিকাতে পৌঁছাই, আমি সেখানে র এজেন্টদের বিষয়ে কিছু কথা শুনতে পাই এবং তারা এই দ্বীপের আশেপাশে এবং গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে।' মেহুল চোকসি এর সঙ্গে আরও বলেন, '‌তারা বলেছে তারা র-এর এজেন্ট এবং আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে। তারা আমার সঙ্গে খুব কঠিন আচরণ করেছে এবং আমায় মারধর করেছে।'‌‌

কীভাবে হল এই অপহরণ

কীভাবে হল এই অপহরণ

মেহুল চোকসি জানিয়েছে যে ২৩ মে তিনি যখন বারবারা জারাবিকার বাড়িতে তাঁকে নৈশভোজে নিয়ে যাওয়ার জন্য পৌঁছান সেই সময় তাঁকে অপহরণ করা হয়। চোকসি বলেন, '‌আমি গাড়ি নিয়ে বারবারাকে বাড়ি থেকে তোলার জন্য যাই। আমি তাঁর বাড়ি গেলে বারবারা আমায় বাড়ির ভেতরে ডাকে। তখন আমি কিছুই বুঝতে পারিনি। আমি তার বাড়ির বিপরীতে গাড়ি পার্ক করে ভেতরে যাই। আমায় তখন সে একগ্লাস ওয়াইন খেতে দেয়। আমায় সোফায় বসতে বলে আর ৩-৪ মিনিটের মধ্যে দু'‌দিক দিয়ে একদল লোক ঢুকে পড়ে।' মেহুল চোকসি আরও বলেন, '‌তারা বলে যে তারা নাকি জানে আমি কে এবং আমায় জিজ্ঞাবাদের জন্য নিয়ে যাওযা হবে। তাদের মধ্যে দু'‌জন আমার হাত ধরে, দু'‌জন আমার পা এবং আমায় তুলে নিয়ে যাওয়া হয়।'

তিন বছর ধরে অপহরণের গুজব

তিন বছর ধরে অপহরণের গুজব

মেহুল চোকসি আরও দাবি করেছেন যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে গত তিন বছর ধরে চোকসি তাঁর অপহরণ হওয়ার গুজব শুনে আসছেন। তিনি বলেন, '‌আমাকে বলা হয়েছিল যে একটি বিমান যাচ্ছে এবং অনেকেই বলেছিল যে আমার ওপর নজর রাখা হচ্ছে এবং আমায় নিয়ে গিয়ে হত্যা করা হবে।' তিনি এও দাবি করেন যে, '‌যখন কোভিড-১৯ টিকা ভারত থেকে অ্যান্টিগুয়াতে এল, অনেকেই বলেছিল যে আমার প্রত্যাবর্তনের বদলে এই টিকা এসেছে। আমি ভাবতেও পারি না এটা তারই চক্রান্ত ছিল।

মেহুল চোকসির অভিযোগ অ্যান্টিগা পুলিশের কাছে

মেহুল চোকসির অভিযোগ অ্যান্টিগা পুলিশের কাছে

অ্যান্টিগা ও বারবুডা থেকে ডোমিনিকায় বেআইনিভাবে প্রবেশের ফলে গত ২৬ মে মোহুল চোকসিকে ডোমিনিকায় গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি থেকে মেহুল চোকসি অ্যান্টিগুয়াতে থাকছেন। অ্যান্টিগা পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে মেহুল চোকসি দাবি, তিনি অ্যান্টিগার নাগরিক এবং তাঁকে জোর করে ডোমিনিকায় নিয়ে যাওয়া হয়। মেহুল চোকসির আইনী টিম চারজনকে সনাক্ত করে দাবি করেছেন যে তারাই মেহুল চোকসিকে আন্টিগুয়া ও বারবুডা থেকে অপহরণ করেছে।

অভিযুক্তরা কোথাকার

অভিযুক্তরা কোথাকার

অভিযুক্তদের মধ্যে ৩১ বছরের হাঙ্গেরির নাগরিক বারবারা জারাবিকা, ব্রিটিশ বংশোদ্ভুত গুরমিত সিং (‌৬৩)‌ এবং গুরজিত সিং ভাণ্ডাল (‌৫০)‌ এবং গুরদীপ বাথ (‌৪৫)‌, যিনি সেন্ট কিট অ্যান্ড নেভিসের কূটননীতিবিদ। প্রসঙ্গত, ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩,৫০০ কোটি টাকার ঋণ প্রতারণা কাণ্ডে জড়িত মেহুল চোকসি এবং এই ঘটনা প্রকাশ্যে আসার আগেই তিনি ভারত ছেড়ে অ্যান্টিগাতে চলে এসেছিলেন।


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+