তুষার ঝড়ে ঢেকেছে আমেরিকা, ৬ ফুট পুরু বরফে ঢেকেছে শহর
ঐতিহাসিক বরফের ঝড়ে ঢাকা পড়ে গিয়েছে পশ্চিম নিউইয়র্ক। শনিবার এর বেশ কয়েকটি এলাকা ৬ ফুট বরফে ঢেকে গিয়েছে বলে জানা গিয়েছে। এত বরফ এভাবে কখনও পড়েনি বলে জানা গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বিমান বন্ধ হয়ে গিয়েছে বাফেলো অঞ্চলে।

ঝড়ে মৃত্যু
বরফের ঝড়ে মৃত্যু হয়েছে দু'জনের। আচমকা ঝড়ে দুজনের প্রাণ নেয় বলে জানা যায়। এই ঝরের কবলে এখ শতাধিক মানুষ। খবর মিলছে যে ২৮০ জনকে উদ্ধার করতে হবে। বরফ সরিয়ে তাঁদের উদ্ধার করতে হবে বলে জানা যাচ্ছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এই কথাই জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে বরফ ঝড়ে শহর লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। আমাদের কর্মীরা নাগাড়ে কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে।

হাইওয়ে বন্ধ
তিনি পশ্চিম নিউইয়র্কবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হাইওয়ে বন্ধ রাখতে সাহায্য করার জন্য। কেউ এখন সেখানে ঘুরতে যেন না আসে সেই কথাও বলা হয়েছে । বাড়িতে থাকতে বলা হয়েছে সেখানকার মানুষকে। প্রশাসন দ্রুত বরফ সরিয়ে দেবে। তার আগে পর্যন্ত মানুষকে ধৈর্য ধরতে আবেদন জানিয়েছেন।

৬ ফুটের বেশি বরফ
এখনও পর্যন্ত তুষারপাতে দুই জায়গায় ৬ ফুটের বেশি বরফ জমে গিয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা বলছে যে, ওকার্ড পার্ক যেখানে এনএফএল-এর দল বাফেলো বুলস খেলে সেখান থেকে গত ৪৮ ঘণ্টায় ৭৭ ইঞ্চি বরফ সরানো হয়েছে। ন্যাচারাল ব্রিজ যা ওয়াটার টাউনের ন্যাচারাল ব্রিজের ওয়াটার টাউনের পূর্বে অবস্থিত সেখানে ৭২.৩ ইঞ্চি বরফ সরানো হয়েছে।

শীতকালীন সতর্কতা
শীতকালীন সতর্কতা জারি করা রয়েছে ৮ মিলিয়ন মানুষের জন্য যারা থাকেন গ্রেট লেক স্টেটে। এর মধ্যে রয়েছে উইশকনসিন, মিশিগান, ইন্ডিয়ানা ওহিও, পেন্সিলভানিয়া এবং নিউইয়র্ক। শনিবার রাতে এই সতর্কতা দেওয়া হয়।
যা পূর্বাভাস দেওয়া হচ্ছে তা খুবই বিপজ্জনক। জীবন হানি ঘটার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে এই বরফ ঝড়ে। এটা ঐতিহাসিক হতে পারে বলে মনে করা হচ্ছে। বাফেলো অঞ্চলের জন্যও এটা ভয়ঙ্কর হতে পারে। প্রত্যেক বছর এখানে বিপুল তুষারপাত হয়। তারপরেও এখানকার মানুষকে এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবার কথা বলা হয়েছে। আপাতত এই তুষারপাত চলবে বলে জানা যাচ্ছে। কবে স্বস্তি মিলবে তা এখন স্পষ্ট নয়।
ঝোড়ো হাওয়া ধেয়ে আসছে এরি লেক এবং ওন্টারিও থেকে। আর এটাই সেখানেও মরসুমের প্রথম তুষারপাত দিয়েছে বলে জানা যাচ্ছে। এখনও সেখানে শীত শুরু হয়নি। তার আগেই এই পরিস্থিতি চালু হয়েছে। জাতীয় আবহাওয়া দফতর বলছে যে, এই পরিস্থিতি চলতে পারে সোমবার পর্যন্ত।












Click it and Unblock the Notifications