হিন্দুদের ওপর হামলা থামান, হাসিনার তোপে 'অশান্তি বেগম'

শেখ হাসিনা
ঢাকা, ১০ জানুয়ারি: খালেদা জিয়াকে 'অশান্তি বেগম' বলে বর্ণনা করে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হিন্দুদের ওপর বিএনপি-জামায়ত গুন্ডাদের হামলার ঘটনার নিন্দা করে তিনি বলেছেন, কীভাবে এ সব বন্ধ করতে হয়, আওয়ামি লিগের সেটা জানা আছে।

দশম সাধারণ নির্বাচনের পর দেশ জুড়ে হামলা হচ্ছে হিন্দুদের ওপর। আওয়ামি লিগের চিরাচরিত ভোটব্যাঙ্ক হওয়ায় আক্রমণের মুখে পড়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুক্রবার এখানকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, "অশান্তি বেগমের আক্রমণ থেকে একটা নিরীহ গরুও রেহাই পায়নি। মানুষ তো কোন ছাড়! কিন্তু, এ সব আর বরদাস্ত করা হবে না। জবাব দিতে হবে, কেন সংখ্যালঘুদের খুন করা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। ২০০১ সালের নির্বাচনের পরও সংখ্যালঘুদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছিল। তখন আমরা বিরোধী দল হওয়ায় কিছু করতে পারিনি। এখন জনগণের রায় নিয়ে ক্ষমতায় আছি। প্রশাসন আমাদের হাতে। দোষীদের ধরে কড়া শাস্তি দেব। অনেক হয়েছে, এবার ক্ষান্ত দিন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনার ক্ষমতা নেই, সেই অগ্রগতি রোধ করেন।"

এদিকে, হিন্দুদের ওপর আক্রমণ অব্যাহত বাংলাদেশের বিভিন্ন জায়গায়। গতকাল বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিগ্রহ পুড়ে যায়। বাগেরহাটেরই উত্তর কচুবুনিয়া গ্রামে রাধাগোবিন্দ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বগুড়া উপজেলার কালী মন্দিরে হামলা চালানো হয়। মন্দির সংলগ্ন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ঢুকে চলে মারধর। চট্টগ্রামের কাছে এনায়েতপুর আচার্যপাড়ায় পাঁচটি হিন্দু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। নোয়াখালি, কুমিল্লা, খুলনা ইত্যাদি জায়গাতেও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে বিএনপি-জামায়তের গুন্ডাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+