রাশিয়ায় পালিয়ে গেলেন নাকি প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার?‌ খোঁজ চলছে, জানাল রাজ্য

রাশিয়ায় পালিয়ে গেলেন নাকি প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার?‌

প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং আচমকা শহর থেকে গায়েব। মুম্বইতে তার দেখা পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত এ বছরের গোড়ার দিকে ভারতে সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাড়ির সামনে বোমাতঙ্ক ঘটনার তদন্তে ছিলেন তিনি এবং এ নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। শুধু তাই নয়, এই কেসের তদন্ত করতে গিয়ে পরম বীর সিংকে দুর্নীতি সংক্রান্ত ঘটনার সঙ্গেও জড়িয়ে ফেলা হয়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল জানিয়েছেন যে প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার হঠাৎ করেই নিঁখোজ হয়ে গিয়েছেন।

রাশিয়ায় পালিয়ে গেলেন নাকি প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার?‌ খোঁজ চলছে, জানাল রাজ্য


শোনা যাচ্ছে যে পরম বীর সিং রাশিয়া পালিয়ে যেতে পারেন। এ প্রসঙ্গে পাটিল বলেন, '‌কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি আমরাও তাঁর হদিশ করছি। আমি এরকম কিছু শুনেছি কিন্তু একজন সরকারি আধিকারিক এভাবে সরকারের ছাড়পত্র ছাড়া বিদেশে চলে যেতে পারেন না। আমরা পরম বীর সিংয়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করব এবং তিনি যদি পালিয়ে যান, তবে সেটা মোটেও ভালো নয়।’‌

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, '‌মন্ত্রী হোক, অফিসার হোক বা মুখ্যমন্ত্রী, সবকিছুর ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা রয়েছে এবং ভারত সরকারের অনুমতি ছাড়া কেউ দেশের বাইরে যেতে পারে না। কেউ এই সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে না। কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তার জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে। মহারাষ্ট্র সরকার প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজ করছেন এবং একবার তাঁকে পাওয়া গেলে আমরা সিদ্ধান্ত নেব।’‌

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি এসইউভি গাড়ি সহ জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ। বিস্ফোরক যে গাড়িটিতে ছিল সেটির মালিক মনসুখ হিরেন নামে এক ব্যক্তির, এই ঘটনার কিছুদিনের মধ্যেই যাঁর দেহ উদ্ধার হয় থানের কালওয়া ক্রিক থেকে। বিস্ফোরক কাণ্ডের ষড়যন্ত্র ও মনসুখ হিরেনের খুনের ঘটনায় প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে নাম উঠে আসে শচীন ওয়েজের। যে নিজে এই মামলার তদন্তে ছিল। শচীন ওয়েজ প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিংয়ের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে এবং শুধুমাত্র সহকারি পুলিশ অ্যাসিন্ট্যান্ট হওয়া সত্ত্বেও সরাসরি পুলিশ কমিশনারের কাছে তার অবাধ প্রবেশাধিকার ছিল। এনআইএ শচীন ওয়েজকে গ্রেফতার করার পরই মার্চ মাসে মুম্বই পুলিশ কমিশনারের পদ থেকে সরে যান পরম বীর সিং এবং তাঁকে অন্যত্র স্থানান্তর করা হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+