জামিয়া ও আলিগড় কাণ্ডের বিরোধিতা হার্ভার্ড ও অক্সফোর্ডের ছাত্রদের

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পাশাপাশি ঘটনার নিন্দা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও। জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী ছাত্রদের উপর পুলিশ বর্বরোচিত আচরণ করেছে বলে অভিযোগ এনে ভারত সরকারকে যৌথভাবে একটি খোলা চিঠি লিখেছেন দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সেই চিঠিতে জামিয়ার ঘটনা ও এই বিষয়ে সরকার ও পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করা হয়েছে।

ভারত সরকারকে চিঠি ছাত্রদের

ভারত সরকারকে চিঠি ছাত্রদের

জামিয়া ও আলিগড় মুসলিম ইউনিভার্সিটি-র ছাত্রছাত্রীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে চিঠিতে বলা হয়েছে, 'প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার। বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে তার মধ্যেই তারা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশের কথা তুলে ধরেছেন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর নৃশংসভাবে চাপ সৃষ্টি করেছে পুলিশ। বিক্ষোভকারী ছাত্রদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ব্যবহার করেছে পুলিশ। শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে ছাত্রীদেরও। পুলিশ বাহিনী যে ভাবে জোর করে ক্যাম্পাসে ঢুকেছে ও ইন্টারনেট ব্লক করে দিয়েছে, তা নিন্দনীয়।'

জামিয়া কাণ্ড

জামিয়া কাণ্ড

সদ্য পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে রবিবার ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এই বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে দিল্লি পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী বিশ্ববিদ্যালয় চত্বরে কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠি চার্জ করে। তার আগে সরাই জুলেইনা ও মথুরা রোডে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশের বক্তব্য চারটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

কী হয়েছিল আলিগড়ে ?

কী হয়েছিল আলিগড়ে ?

এদিকে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদের রেশ আছড়ে পড়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় প্রতিবাদ৷ পরিস্থিতি বেগতাক দেখে ছআত্রদের লক্ষ্য করে পুলিশের লাঠি চার্জ করে। টিয়ার গ্যাস ছোঁড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়৷ এরপরই পুলিশের ব্যারিকেড ভাঙতে শুরু করেন পড়ুয়ারা৷ ক্যাম্পাসের প্রতিটি গেট আটকায় পুলিশ৷ পরিস্থিতি সামলাতে ফের লাঠিচার্জ করে পুলিশ৷ কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+