করোনার পর হান্টা ভাইরাসে আক্রমণ শুরু! জানুন নয়া রোগের লক্ষণ কী কী হতে পারে

করোনার পর এবার চিন জুড়ে আরও এক নতুন ভাইরাসের আক্রমণ শুরু। মঙ্গলবারই খবর উঠে এসেছিল যে চিনে করোনার পর আরও এক রোগের প্রাদুর্ভাব উঠে এসেছে , যার নাম হান্টা ভাইরাস। যার জেরে সেদেশে এক ৩২ বছরের যুবকের মৃত্যু হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক হান্টা ভাইরাসের আক্রমণ হলে কোন কোন লক্ষণ শরীরে দেখা দেয়।

কীভাবে ছড়ায় হান্টা ভাইরাস?

কীভাবে ছড়ায় হান্টা ভাইরাস?

হান্টাভাইরাস সম্পর্কে বিশেষজ্ঞদের দাবি, এই ভাইরাস ছড়িয়ে যায় মল, মূত্র দিয়ে। এছাড়াও মুখের লালা বা আক্রান্ত কোনও জন্তুর বা প্রাণির কামড় থেকেও ছড়িয়ে যেতে পারে। তবে মানুষ থেকে মানুষে হান্টা ভাইরাস ছড়াতে পারে না, বলেই আপাতত জানিয়েছেন বিজ্ঞানীরা।

কোন কোন লক্ষণ হান্টার?

কোন কোন লক্ষণ হান্টার?

হান্টা ভাইরাসের আক্রমণ হলে, প্রবল ঝিমুনি আসে। এরসঙ্গে মাথায় যন্ত্রণা,ঠান্ডা লাগার অনুভূতি, পেট ব্যথা থাকবে। এছাড়াও ডায়রিয়া, সর্দিভাব, বমির লক্ষণ দেখা যাবে রোগীর মধ্যে। চিকিৎসকরা বলছেন ১০ দিনের মাথা থেকে কাশি ও শ্বাসকষ্টও দেখা দিতে পারে।

এই ভাইরাস কি নতুন?

এই ভাইরাস কি নতুন?

বিশেষজ্ঞরা বলছেন ১৯৯৩ সালে এর আগে হান্টা ভাইরাসের আক্রমণ দেখা গিয়েছে। সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রকোপ দেখা যায়। ২০১২ সালেও মার্কিন মুলুকে এই ভাইরাস দেখা যায়। আর এবারভাইরাসের ঘটনাস্থল চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+