ষোড়শ শতকের ইতিহাস আগলে ভারতের এই 'ট্যুরিস্ট স্পট' এখন টাইমসের সেরার তালিকায়
ষোড়শ শতাব্দীতে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের বল্লারিতে গড়ে উঠে ছিল এক অসামান্য স্থাপত্য। বর্তমান কর্ণাটকে সেই স্থাপত্য কীর্তির বেশ কিছু নিদর্শন এখন ভাঙাচোরা।
ষোড়শ শতাব্দীতে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের বল্লারিতে গড়ে উঠে ছিল এক অসামান্য স্থাপত্য। বর্তমান কর্ণাটকে সেই স্থাপত্য কীর্তির বেশ কিছু নিদর্শন এখন ভাঙাচোরা। তবুও এই অসামান্য শৈলি দেখতেই কর্ণাটকের হাম্পিতে ভিড় করেন পর্যটকরা।

এবার নিউ ইয়র্ক টাইমসের 'মাস্ট সি' তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল সেই হাম্পি । নিউ ইয়র্ক টাইমসের 'গ্লোবাল মাস্ট সি ডেস্টিনেশন' এর অন্যতম জায়গায় রয়েছে হাম্পির নাম। উল্লেখ্য, নিই ইয়র্ক টাইমসের এই তালিকায় সেরার শিরোপা জিতে নিয়েছে পুয়ের্তো রিকো ও ক্যারাবিয়ান আইল্যান্ড। এদিকে, অসামান্য কারুকার্য, নির্মাণ শৈলির দক্ষতা ঘিরে বহু ঐতিহাসিক অধ্যায় জায়গা করে নিয়েছে কর্ণাটকের হাম্পি। এই অসামান্য ট্যুরিস্ট স্পট হায়দরাবাদ ও বেঙ্গালুরু দুটি শহর থেকেই কাছে। বল্লারি থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে হাম্পি।
উল্লেখ্য, দক্ষিণ ভারতের তুঙ্গভদ্রার তীরের হাম্পি আজও বিজয়নগরের ইতিহাস বুকে নিয়ে এক অসামান্য অধ্যায় আওড়ে যায় । দিয়ে যায়, সেই সময়ের সমাজ ব্যবস্থা থেকে রাজাদের প্রভাব প্রতিপত্তির খতিয়ান। এমন আশ্চর্যের জায়গা যেকোনও পর্যটকের কাছে আকর্ষণীয়।












Click it and Unblock the Notifications