Israel Hamas War: গাজা-লেবাননে হামলার তেজ বাড়াল ইজরায়েল, অন্তত ১৫০ জনের মৃত্যু

Israel Hamas War: গাজা এবং লেবাননের উপর তেজ বাড়াচ্ছে ইজরায়েল। নতুন করে হামলায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে সেখানে। হামাসের উপর লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। আকাশ পথে তো বটে, স্থলভাগেও সে দেশের সেনাবাহিনী ঢুকে পড়েছে সেখানে। কার্যত সম্পূর্ণ ধূলিসাৎ হিয়ে গিয়েছে গাজা এবং লেবানন। একাধিক মানুষের মৃত্যু হয়েছে।

গত কয়েকদিনে হামাসের বহু শীর্ষ নেতার মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। আর এর মধ্যেই ফের একবার হামলা শুরু করল জেরুজালেম। গাজার এক সরকারি আধিকারিক জানাচ্ছেন, নর্দান গাজার বেইট লহিয়া (northern Gaza's Beit Lahiya) বলে এলাকার একটি বহুতলকে টার্গেট করে হামলা চালায় ইজর‍ায়েল ফোর্স। আর সেখানে ৯৩ জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে (Israel Hamas War) ।

Israel Hamas War

অন্যদিকে লেবাননের বেকা ভ্যালিতেও ( eastern Lebanon's Bekaa Valley) সারারাত ধরে চলে হামলা। এখনও পর্যন্ত সেখানে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। তবে প্রতি মুহূর্তে মৃতের সংখ্যাটা বদলে যাচ্ছে।

লাগাতার হামলায় বহু মানুষ আহত। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। নর্দান গাজার এক হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, ইজরায়েলের হামলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। কিন্তু ঠিক ভাবে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

ওই আধিকারিকের কথায়, গত কয়েকদিনের হামলায় একাধিক স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। ক্ষতি হয়েছে বহু হাসপাতালের। নেই পর্যাপ্ত ওষুধ। এই অবস্থায় মানুষকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে বলেই দাবি।

এমনকি পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে আতঙ্কে বহু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আতঙ্কে দেশ ছাড়ছেন বলেও খবর। এই অবস্থায় রাষ্ট্রসঙ্ঘ এবং একাধিক এজেন্সি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন ভাবে গাজা এবং লেবাননের মানুষকে সাহায্য করছেন। ওষুধ, খাবার জল পাঠানো হচ্ছে।

এই অবস্থায় ইজরায়েলকে যুদ্ধ থামানোর জন্যে বার্তা দিয়েছে সব পক্ষ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হয়ে বিবৃতি জারি করে ভারতও। পারস্পারিক এই শত্রুতার জেরে আদতে কারও লাভ হবে না বলেও জানায় ভারতের বিদেশমন্ত্রক। ইরানের সেনা ঘাঁটিতে ইজরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। এখন দেখার আলোচনার (Israel Hamas War) পথে হাঁটে কিনা সে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+