৪৯৮ দিন বন্দি থাকার পর তিন ইজরায়েলি পণবন্দিকে মুক্ত করল হামাস, দেশে ফিরলেন তিনজন‌ই

দক্ষিণ গাজা উপত্যকায় জনতার সামনে কুচকাওয়াজ করার পর, হামাস জঙ্গিরা শনিবার তিনজন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়েছে। গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পণবন্দিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী, ইজরায়েল এবং হামাসকে তাদের নিজেদের পণবন্দিদের বিনিময় করতে হবে।

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাঁদের নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে নিশ্চিত করেছে যে তারা তাঁদের পণবন্দিদের ফেরত নিয়ে নিয়েছে। পোস্টে বলা হয়েছে, "৩ জন প্রত্যাবর্তনকারী পণবন্দি বর্তমানে ইজরায়েলি ভূখণ্ডে ফিরে আসার সময় আইডিএফ এবং আইএসএ বাহিনীর সঙ্গে রয়েছেন, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে"।

-

মুক্তিপ্রাপ্ত তিন পণবন্দির পরিচয় কী?

রেড ক্রস যে তিনজন পণবন্দিকে ইজরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে তারা হলেন -
১. আইয়ার হর্ন (৪৬), যিনি ইজরায়েল ও আর্জেন্টিনার দ্বৈত নাগরিক।
২. সাগুই ডেকেল চেন (৩৬), আমেরিকান- ইজরায়েলি নাগরিক।
৩. আলেকজান্ডার (সাশা) ত্রুফানভ (২৯), রাশিয়ান- ইজরায়েলি নাগরিক।

তাদের চিকিৎসার জন্য এবং আত্মীয়দের সঙ্গে পুনর্মিলনের জন্য ইজরায়েলি সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে, হামাস ইজরায়েলকে সতর্ক করে দিয়েছিল যে তারা চুক্তি অনুযায়ী শর্ত মানতে ব্যর্থ হলে পণবন্দিদের মুক্তি বিলম্বিত হবে। হামাস দাবি করেছিল যে তেল আবিবকে ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য পর্যাপ্ত আশ্রয়, চিকিৎসা সরবরাহ, জ্বালানি এবং ভারী সরঞ্জামের অনুমতি দিতে হবে। অন্যদিকে, ইজরায়েল জানিয়েছিল যে যদি পণবন্দিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে তারা শনিবার থেকে পুনরায় হামলা শুরু করবে।

যদিও তাৎক্ষণিকভাবে সংকট এড়ানো সম্ভব হয়েছে, তবে চুক্তির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। চুক্তির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হওয়ার কথা থাকলেও, দ্বিতীয় ধাপ নিয়ে এখনও কোনও কার্যকর আলোচনা হয়নি। দ্বিতীয় ধাপে হামাস যুদ্ধের সম্পূর্ণ অবসানের বিনিময়ে বাকি সমস্ত পণবন্দিদের মুক্তি দেবে বলে আশার কথা শোনা যাচ্ছে। তবে, এই চুক্তি কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

গাজা সংকটের ভবিষ্যৎ কি হবে, তা নির্ভর করছে উভয় পক্ষের অবস্থানের উপর। তবে, এই সাময়িক যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, সেটাই এখন দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+