হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফ মৃত? কী বার্তা দিল ইজরায়েল?
প্যালেস্তাইনের কাছে বড় ধাক্কা? হামাসের সামরিক প্রধান মহম্মদ দেইফ মারা গিয়েছেন? ইজরায়েলের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে৷ এই ঘটনায় পশ্চিম দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
গত ৭ অক্টোবর যে হামলা হয়েছিল, তার মাস্টার মাইন্ড ছিলেন এই মহম্মদ দেইফ। বৃহস্পতিবার মহম্মদ দেইফের মৃত্যুর খবর সামনে এসেছে৷ এই সংবাদে খুশি ইজরায়েল! গত জুলাই মাসের একটি এয়ারস্ট্রাইক হামলায় তিনি মারা গিয়েছে। এই বার্তা দেওয়া হয়েছে৷

গত ১৩ জুলাই আইডিএফ যুদ্ধবিমান খান ইউনিস এলাকায় আঘাত হেনেছিল। সেখানে মহম্মদ দেইফ ছিলেন। সেই আক্রমণেই দেইফ মারা যায়। ইজরায়েলের গোয়েন্দারা এই বিষয়ে এত দিন তথ্য সংগ্রহ ও যাচাই করছিল। তারাই এই বিষয় নিশ্চিত করেছে। আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) এবার বিষয়টি ঘোষণা করেছে। এই খবর সত্যি হলে গাজায় ইজরায়েলের অভিযানে আরও একটি সাফল্য আসবে৷ এই কথা মনে করছে ওয়াকিবহাল মহলের একটা অংশ।
হানিয়াহের মৃত্যুর পরেই প্রহর গুনছিল মধ্যপ্রাচ্য। ইজরায়েল কতটা আক্রমণাত্মক হতে পারে? বড় আঘাত যে ইজরায়েল করবে। তাও মনে করেছিল ওয়াকিবহাল মহল। আন্তর্জাতিক দুনিয়াতেও এই ইজরায়েল - প্যালেস্টাইন যুদ্ধে চাপ তৈরি হয়েছে।
ইজরায়েল গত ১৩ জুলাই বিমান হামলা চালিয়েছিল। দক্ষিণ গাজায় ৯০ জনেরও বেশি এই হামলায় মারা গিয়েছিল বলে খবর। ডেইফ একটি বাড়িতে লুকিয়েছিল। সেখানেই তাকে মারা হয়েছে কী না, সেটা স্পষ্ট নয়।
গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে বড় হামলা হয়েছিল। দক্ষিণ ইজরায়েলে ১২০০ লোক মারা যায়। সেখান থেকেই ইজরায়েল - হামাস যুদ্ধের সূত্রপাত বলে মনে করা হয়। সেই হামলার মাস্টার মাইন্ড এই মহম্মদ দেইফ। এই কথা মনে করা হয়। দেইফ বহু বছর ধরে ইজরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন। বহু বার তার উপর হামলা হলেও তিনি পালিয়ে বেঁচে যেতেন বলে খবর।
এই মহম্মদ দেইফ কে? হামাসের সামরিক শাখার নেতা তিনি৷ ইজরায়েলের বিরুদ্ধে 'অপারেশন আল-আকসা স্টর্ম' নামে এই অভিযানের বার্তা তিনি দিয়েছিলেন।? ২০২৩ সালের ৭ অক্টোবর এই বার্তা দেওয়া হয়েছিল।
ডেইফ, একজন প্যালেস্তানীয় জঙ্গি ছিলেন শুরুতে। ২০২০ সালে হামাসের সামরিক শাখার নেতা হন। ১৯৬৫ সালে গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে তার জন্ম। একটি দারিদ্রপীড়িত পরিবারে বেড়ে ওঠা।
২০২১ সাল পর্যন্ত ইজরায়েল তাকে অন্তত পাঁচ বার হত্যা করার চেষ্টা করেছিল। ডেইফ একটি হামলায় চোখ হারিয়েছিলেন। ২০০৬ সালে, ইসরায়েল বিমান হামলা চালিয়েছিল। সেই হামলায় ডেইফ একটি পা ও একটি হাত হারিয়েছিলেন।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications