হামাসের কারণেই গাজায় এত প্রাণহানি, ইজরায়েলের দাবিকে সমর্থন ওবামার

আরও পড়ুন: প্যালেস্তাইন ইস্যুতে অস্ট্রেলিয়ায় ইহুদি শিশুদের নিগ্রহ, ধৃত পাঁচ
নিজের অফিসে একটি সাংবাদিক বৈঠক ডাকেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, "এত নিরীহ লোক মারা গেছে বলে আমরা দুঃখিত। কিন্তু এর দায় নিতে হবে হামাসকে। ওরাই জনবহুল এলাকায় গোলাবারুদ লুকিয়ে রেখেছিল। বাড়ি থেকে, হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে, বাচ্চাদের স্কুল থেকে আমাদের উদ্দেশে রকেট ছুড়েছে। আমরা কী করতাম? রকেট হামলা বন্ধ না করতে পারলে আমার দেশের সাধারণ লোক মারা যেত।" তিনি বলেন, যখন যুদ্ধ প্রথম পর্যায়ে ছিল, তখন মিশরের শান্তি প্রস্তাবে ওরা রাজি হয়নি। অথচ ইজরায়েল রাজি ছিল। সেটা মেনে নিলে ১৮০০ লোক মরত না। সুতরাং এর দায় হামাসকেই নিতে হবে।
"আমি ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানাই", বললেন বারাক ওবামা
এদিকে, মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাও সমর্থন করেছেন ইজরায়েলের বক্তব্যকে। তিনি বলেছেন, "হামাসের জন্য আমার সহানুভূতি নেই। গাজায় যে সব নিরীহ মানুষ মারা গেল, তাদের কথা ভেবে বরং খারাপ লাগছে। যদিও আমাদের বাস্তবটা বুঝতে হবে। আমি শুরু থেকেই বলছি, কোনও দেশই তাদের শহরের ওপর লাগাতার রকেট হামলা বরদাস্ত করবে না। তাই আমি ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানাই। জনবহুল স্থান থেকে রকেট ছুড়ে হামাস-ই সাধারণ মানুষকে বিপদে ফেলেছে।
আন্তর্জাতিক জনমতকে পাশে পেতেই ওরা ইচ্ছে করে এ সব করেছে। খবর পেয়েছি, সুড়ঙ্গ খুঁড়ে ওরা ইজরায়েলের ওপর সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছিল। সুতরাং ইজরায়েলের নিজেকে বাঁচানো ছাড়া উপায় ছিল না।"
গত মঙ্গলবার থেকে ইজরায়েল ও হামাস ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তা দীর্ঘায়িত করার ব্যাপারে কথাবার্তা চলছে। বারাক ওবামার আশা, গাজায় শান্তি দীর্ঘায়িত হবে।
এদিকে, ইজরায়েলি সেনা তাদের ফেসবুক পেজে হামাসের বিরুদ্ধে পাল্টা জনমত গড়ার কাজে নেমেছে। যে ২৯ দিন ধরে সামরিক অভিযান 'অপারেশন প্রোটেক্টিভ এজ' চলেছে, সেই ক'দিনে হামাস কত রকেট ছুড়েছে, কীভাবে নাশকতা চালানোর চেষ্টা করেছে, তা জানিয়েছে ইজরায়েল।

Post by Israel Defense Forces.

Click it and Unblock the Notifications