Halloween 2023: হ্যালোইনের সঙ্গে কুমড়োর কি সম্পর্ক রয়েছে, জানুন এর পিছনে লুকিয়ে থাকা ইতিহাস
'হ্যালোইন’-এর নাম শুনলেই আমাদের নানাবিধ ভয়ের ছবি চোখের সামনে ভেসে ওঠে। প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় এই উৎসব। প্রত্যেক বছর আমাদের দেশে যেমন কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়, ঠিক তেমনই পশ্চিমী দেশগুলিতে পালন করা হয় হ্যালোইন উৎসব।
এই উৎসবের সঙ্গে বাঙালির 'ভূত চতুর্দশী' যথেস্ট মিল রয়েছে, তবে, দুটোই কিন্তু আলাদা উৎসব। এই উৎসবে অদ্ভুত রকমের জামা কাপড় পরে পার্টিতে যান অনেকেই। এদিন নানান রকমের খেলারও আয়োজন করা হয়, এখানেই শেষ নয়, কুমড়োর সঙ্গে হ্যালোইনের এক বিশেষ সম্পর্ক রয়েছে। এদিন কুমড়োর উপরে অদ্ভুত মুখ এঁকে লণ্ঠন বানানো হয়,।

এই হ্যালোইন শব্দটি এসেছে স্কটিশ শব্দ 'অল হ্যালোস'ইভ থেকে। অনেকের কাছে এই হ্যালোউইন উৎসব 'All Hallows' Eve’ (অল হ্যালোস’ ইভ) বা হ্যালোইন ইভ নামেও পরিচিত। এই উৎসব মূলত ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডের বাসিন্দারা করে থাকেন, তবে বর্তমানে এশিয়াতেও হ্যালোউইন উদযাপন করতে দেখা যায়।
হ্যালোইন শব্দটির অর্থ হল 'পবিত্র'। এই দিনটি মূলত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যেই পালন করা হয়। খ্রিস্টানরা মূলত এই উৎসব পালন করেন। জানেন কি এই হ্যালোইন পার্টির মূল আকর্ষণ কি, তা হল কুমড়ো লণ্ঠন বা জ্যাক ও লণ্ঠন। কিন্তু কেন এই বিশেষ দিনে কুমড়োর মধ্যে চোখ মুখ খোদাই করে লণ্ঠন বানানো হয়? এর পিছনে থাকা আসল ইতিহাস কি?
কুমড়ো, জ্যাক ও লণ্ঠন নিয়ে আইরিশ পৌরাণিক অনেক কাহিনি রয়েছে। যা হয়তো অনেকেরই অজানা। জ্যাক নামের এক কৃপণ ব্যক্তি অর্থ লাভের জন্য শয়তানকে প্রতারিত করেছিল। জ্যাক মারা যাওয়ার পরে তার স্বর্গে ঠাঁই হয়নি , এমনকি তাকে নরকেও প্রবেশ করতে দেয়নি শয়তানরা।

তাঁর কৃতকর্মের জন্য তাঁকে সারাজীবনের জন্য পৃথিবীতে ঘুরে বেড়ানোর শাস্তি দেওয়া হয়। আর সেই সময়ের পর থেকেই আত্মা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে জ্যাক। আর আয়ারল্যান্ডের মানুষেরা জ্যাকের আত্মাকে ভয় দেখানোর জন্যেই কুমড়োতে চোখ মুখ খোদাই করে লণ্ঠন বানানোর রীতির প্রচলন করে। তখন থেকেই হ্যালোইনের দিন ঘরে ঘরে জ্বালানো হয় এই কুমড়োর লণ্ঠন। এই বিশেষ দিনটি গ্রীষ্মের শেষ ও শীতের শুরু বলে তারা মনে করতেন।
তাই অক্টোবরের শেষ দিনটিকে সবচেয়ে খারাপ রাত বলতেন তারা। সেখানকার বাসিন্দারা আবার মনে করতেন, অক্টোবরের শেষ রাতে সমস্ত অতৃপ্ত আত্মারা মর্তে ফিরে আসে এবং ওই দিন উড়ন্ত ঝাড়ুতে করে হ্যালোইন ডাইনি সারা আকাশ জুড়ে উড়ে বেড়ায়।এই ডাইনির সঙ্গে মানুষের দেখা হলে ক্ষতি হতে পারে তারা। তাই এই বিশেষ দিনের রাতে তাঁরা বিভিন্ন রকম ভূতের মুখোশ ও কাপড় পরে কাটাতেন। এমনকি তারা সেই আত্মাদের তাড়ানোর জন্য পশুর চামড়া থেকে তৈরি পোশাকও পরতেন। এই হ্যালোইন উৎসবটি বিদেশীরা খুব জাঁকজমকের সঙ্গে পালন করে থাকেন।












Click it and Unblock the Notifications