একেবারে চিরতরের জন্যে ভেঙে ফেলা হচ্ছে পৃথিবীতে থাকা 'স্বর্গের সিঁড়ি'! কিন্তু কেন এই সিদ্ধান্ত জানেন?

দেশ-বিদেশের বহু জায়গা থেকে মানুষজন এই স্বর্গে যাওয়ার রাস্তা দেখার জন্যে ছুটে আসেন। এই সিঁড়ি ভেঙে ফেলার নাকি তোরজোড় শুরু হয়েছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনই দাবি করা হয়েছে।

হাওয়াইয়ের (Hawaii) এর হনুলুলুতে (Honolulu) রয়েছে Haiku Stairs। অনেকে এই সিঁড়িকে স্বর্গে যাওয়ার রাস্তা বলেও দাবি করেন। এই সিঁড়ি পর্যটকদের অন্যতম পছন্দের যাওয়া।

দেশ-বিদেশের বহু জায়গা থেকে মানুষজন এই স্বর্গে যাওয়ার রাস্তা দেখার জন্যে ছুটে আসেন। এই সিঁড়ি ভেঙে ফেলার নাকি তোরজোড় শুরু হয়েছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনই দাবি করা হয়েছে।

প্রকাশিত ওই খবরে দাবি করা হয়েছে যে, হনুলুলু প্রশাসন কার্যত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ফেলেছে। শুধু তাই নয়, যতদ্রুত সম্ভব এই সিঁড়ি ভেঙে ফেলার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।

কিন্তু কেন এই সিঁড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই প্রতিবেদণে এই বিষয়ে আলোচনা করা হল-

এই বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে

এই বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে

ডেলি মেলে প্রকাশিত খবর মোতাবেক, হনুলুলু প্রশাসন জনপ্রিয় এই পর্যটক স্থানকে কার্যত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে সবার কাছ থেকে মতামত নিতে চূড়ান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে।

প্রশাসনের তরফে বলা হয়েছে, স্বর্গে যাওয়ার এই সিঁড়ি (Stairway to Heaven) ভয়ঙ্কর পর্যটক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যে কোনও সময়ে বড়সড় বিপদ ঘটে যেতে পারে বলে দাবি প্রশাসনের

প্রত্যেকদিন শতাধিকেরও বেশি পর্যটক আসে

প্রত্যেকদিন শতাধিকেরও বেশি পর্যটক আসে

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, মার্কিন নৌসেনা (US Navy) ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের (World War II) সময় এই সিঁড়ি তৈরি করা হয়েছিল। secret military radio সেনা বেসে পৌঁছে দেওয়ার জন্যে এই গুপ্ত সিঁড়ি তৈরি করেছিল। যদিও পরবর্তীকালে কোস্ট গার্ড সুরক্ষার কারনে এই সিঁড়ি বন্ধ করে দেয়। কিন্তু এরপরেও ভয়ানক এই সিঁড়ি পর্যটকদের কাছে অন্যতম পছন্দের জায়গা হয়ে ওঠে। কার্যত যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁরা এই জায়গাতে ভিড় জমান। তথ্য বলছে প্রত্যেকদিন এখানে শতাধিকেরও বেশি পর্যটক ভিড় জমান।

২৪৮০ ফুট উচু এই সিঁড়িতে ৩৯৩৩ টি স্টেপ রয়েছে

২৪৮০ ফুট উচু এই সিঁড়িতে ৩৯৩৩ টি স্টেপ রয়েছে

এই সিঁড়িতে ওঠা সম্পূর্ণ ভাবে বেআইনি। কিন্তু কে মানে সে কথা? প্রত্যেক বছর এই সিঁড়ি দেখতে ৪ হাজারেও বেশি পর্যটক ভিড় জমান। যদি ধরা পড়ে তো আর নিস্তার নেই। মোটা অঙ্কের জরিমানা করা হয় এর জন্যে। কিন্তু কে কার কথা শোনে। স্বর্গের এই সিঁড়ির উচ্চতা ২৪৮০ ফুট উচু। এতে প্রায় একেবারে ছোট ছোট ৩৯৩৩ টি স্টেপ রয়েছে। সেগুলি এতটাই ছোট ধাপ যে কোনও সময়ে বিপদ ঘটে যেতে পারে।

কেন স্বর্গের সিঁড়ি বলা হয়!

কেন স্বর্গের সিঁড়ি বলা হয়!

এই সিঁড়ি Oahu Koolau Mountain Range এর মধ্যে পাহাড় কেটে তৈরি করা হয়। এই সিঁড়িতে যত উপরে উঠবেন তত মনে হবে যে মেঘেদের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর সেই কারনে এই সিঁড়িকে অনেকে স্বর্গের সিঁড়ি বলে ব্যাখ্যা করে থাকেন। আর এই সিঁড়িতে মজা নেওয়ার জন্যে পর্যটকরা ভিড় জমান।

গ্রেফতারের ভয় দেখিয়েও কাজ হচ্ছে না

গ্রেফতারের ভয় দেখিয়েও কাজ হচ্ছে না

এই বছর এই সিঁড়িতে উঠতে না দেওয়ার জন্যে ব্যাপক ভাবে বাড়িয়ে দেওয়া হয় পুলিশি নিরাপত্তা। এই বছর ১৪ মার্চ থেকে ২৩ শে মার্চের মধ্যে হনলুলু পুলিশ এই সিঁড়িতে ওঠার কারনে একাধিক পর্যটককে গ্রেফতার করে। যাতে পর্যটকরা এই সিড়িতে না উড়তে পারেন সেজন্যে বিভিন্ন জায়গা আটকে দেওয়া হয়। ঝুলিয়ে দেওয়া নোটিশ। জানিয়ে দেওয়া হয় এই সিঁড়িতে উঠলেই গ্রেফতার করা হবে। কিন্তু দেখা যায়, এরপরেও কেউ কথা শুনছে না। সবাই ওই সিঁড়িতে উঠতে শুরু করেছে। আর সেই কারনে বিপদ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বড়সড় দুর্ঘটনা ঘটেনি

বড়সড় দুর্ঘটনা ঘটেনি

Koolau পর্বতমালাকে কেন্দ্র করে এই সিঁড়ি তৈরি করা হয়েছে। আর সেই সিঁড়ি ভয়ঙ্কর বলছেন সে প্রদেশের আধিকারিকরা। যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা। যদিও গত কয়েক বছরে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। একজনের মৃত্যু হলেও সে বহু বছর আগে। ফলে কোন কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যটকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+