জঙ্গি হাফিজ সঈদকে মুক্ত করা নিয়ে রাস্তা সাফ করছে পাকিস্তান! লাহোর আদালতের বক্তব্যে চাঞ্চল্য
হাফিজ ইস্যুতে পাক সরকারে ভর্ৎসনা লাহোর আদালতের ।
মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে ছেড়ে দেওয়া নিয়ে এবার নতুন চাল লাহোর হাইকোর্টের। আদালতের তরফে জানানো হয়েছে যদি পাকিস্তান সরকার হাফিজের বিরুদ্ধে কোনও রকমের প্রমাণ না দিতে পারে , তাহলে এই কুখ্যাত জঙ্গির গৃহবন্দি অবস্থাকে রদ করার পথে চলতে পারে পাক আদালত।

উল্লেখ্য, লাহোর হাইকোর্টে হাফিজ সঈদের বন্দিদশার বিরোধিতা করে একটি মামলা ওঠে। সেখানে পাকিস্তান সরকারের তরফেও তথ্য পেশের কথা ছিল। তথ্যে জানানোর কথা ছিল যে কেন হাফিজ সঈদকে আটকে রাখা হয়েছে। সে বিষয়ে রেকর্ড পেশ করারও কথা ছিল পাক ইন্টিরিয়ন মন্ত্রকের তরফে। তবে পাকিস্তানের ইন্টিরিয়র মন্ত্রকের তরফে এদিনের মামলায় কোনও সচিব উপস্থিতি না থাকায় , ক্ষুব্ধ হন লাহোর হাইকোর্টের বিচারপতি।
লাহোর উচ্চ আদালতের তরফে জানানো হয়েছে, কোনও নাগরিককেই সংবাদমাধ্যমের ক্লিপিংএর বশবর্তী হয়ে বেশিদিন আটকে রাখা যাবে না। পাক সরকারের মনোভাব দেখে মনে হচ্ছে যে সরকারের কাছে হাফিজকে আটকে রাখা নিয়ে সেরকম প্রমাণ নেই। আদালতের এই মনোভাব থেকে স্পষ্ট যে জঙ্গি হাফিজ সঈদকে যে ছেড়ে দেওযা নিয়ে যথষ্ট তৎপরতা রয়েছে পাকিস্তানের লাহোর আদালতের তরফে। তবে অনেকেই গোটা বিষয়টিকে পাকিস্তানের রাজনৈতিক কৌশল বলে মনে করছে। যার দ্বারা তারা হাফিজকে গৃহবন্দি দসা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে।












Click it and Unblock the Notifications