খোদ পাক মন্ত্রীর বিরুদ্ধেই মানহানি মামলা পাক মদতপুষ্ট জঙ্গি হাফিজের, কেন জানেন

শেষমেশ পাকমদতপুষ্ট সন্ত্রসবাদীই পাকমন্ত্রীর বিরুদ্ধে 'মানহানির' মামলা ঠুকে দিল।

শেষমেশ পাকমদতপুষ্ট সন্ত্রসবাদীই পাকমন্ত্রীর বিরুদ্ধে 'মানহানির' মামলা ঠুকে দিল। ২৬/১১ মুম্বই হামলার মূল ষড়যন্ত্রকারী তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সঈদ এবার মামলা দায়ের করে পাকিস্তানের বিদেশমন্ত্রী খওয়াজা আসিফের বিরুদ্ধে। পাকিস্তানি বিদেশমন্ত্রী সঈদকে মার্কিন-ঘনিষ্ঠ আখ্যা দেওয়াতেই এই মামলা।

খোদ পাক মন্ত্রীর বিরুদ্ধেই মানহানি মামলা পাক মদতপুষ্ট জঙ্গি হাফিজের, কেন জানেন

এর আগে,নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ফোরামের এক সভায় ভাষণ দেওয়ার সময়ে আসিফ বলেন, লস্কর, হাক্কানি নেটওয়ার্ক, হাফিজ সঈদ, পাকিস্তানের জন্য বোঝা হয়ে উঠছে। এদের কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওপর সন্ত্রাসবাদ ইস্যুতে এত চাপ দিচ্ছে, সেই মার্কিন মুলুকই ২০-৩০ বছর আগে এই সন্ত্রাসবাদীদের নিজের 'ডার্লিং'(প্রিয়) হিসাবে ব্যবহার করেছিল।

হাফিজ সঈদকে এভাবে মার্কিন ঘনিষ্ঠ আখ্য়া দেওয়াতেই ,পাক বিদেশমন্ত্রীর ওপর বেজায় চটে যায় লাহোরের গৃহবন্দি সন্ত্রসবাদী হাফিজ সঈদ। তড়িঘড়ি এই সন্ত্রাসবাদীর আইনজীবীর তরপে মানহানির মামলার নোটিশ যায় মন্ত্রীর কাছে। হাফিজের আইনজীবীর বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও দিনই ঘনিষ্ঠ ছিল না তাঁর মক্কেল। তবুও কেন এভাবে তাকে অপমান করা হচ্ছে ? তা নিয়ে প্রশ্ন তোলেন হাফিজের আইনজীবী। পাক মন্ত্রর সঙ্গে সন্ত্রসবাদীর এই সম্মুখ সমরের মামলা ঘিরে নজর সব মহলের। এই মামলার জল কতদূর পর্যন্ত গড়ায় এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+