ছেলে-জামাই সহ দলবল নিয়ে পাকিস্তানের নির্বাচনে লড়তে নেমে পড়েছে জঙ্গি হাফিজ সঈদ
মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সঈদ দলবল নিয়ে নেমে পড়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করতে।
পাকিস্তানে নামেই গণতন্ত্র রয়েছে। হয় সেখানে ক্ষমতার কেন্দ্রে থাকে কোনও দল অথবা সেনা। আর তাদের সঙ্গে সমান্তরালভাবে সরকারের অংশ হয়ে কাজ করে জঙ্গি সংগঠনগুলি। সেরকমই এক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার প্রধান তথা মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি হাফিজ সঈদ দলবল নিয়ে নেমে পড়েছে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করতে।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে। সেখানে হাফিজ সঈদের পুত্র হাফিজ তলহা সঈদ ও জামাই হাফিজ খালিদ ওয়ালিদ লড়বে ন্যাশনাল অ্যাসেম্বলি আসনের জন্য যথাক্রমে ৯১ ও ১৩৩ নম্বর আসনে।
জামাতদের হয়ে মোট ২৬৫জন প্রার্থী ভোটে লড়ছে। দলের পোশাকি নাম আল্লাহ-ও-আকবর তেহরিক (এএটি)। পাকিস্তানি নির্বাচন কমিশন তাদের ভোটে লড়ার ছাড়পত্রও দিয়ে দিয়েছে।
এই দলের হয়ে হাফিজ সঈদ জোর প্রচার শুরু করে দিয়েছে পাকিস্তানে। তবে সে নিয়ে লড়ছে না। মূলত পাঞ্জাব প্রদেশে তাদের জোর ও প্রভাব সবচেয়ে বেশি। সেখানে জেতা নিয়েও তারা আত্মবিশ্বাসী। মূলত সিন্ধ, পাঞ্জাব ও পাখতুনখোয়ায় জঙ্গি হাফিজের দল তুল্যমূল্য লড়াইয়ের আশায় রয়েছে।
মোট ২৬৫ জন প্রার্থীর মধ্যে ৮০ জন ন্যাশনাল অ্যাসেম্বলি ও ১৮৫ জন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। হাফিজের দল আল্লাহ-ও-আকবর তেহরিক (এএটি)-র প্রতীক চিহ্ন হচ্ছে 'চেয়ার'।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications