হামিদের পর মুশারফ, ২৬/১১ র মাস্টারমাইন্ড হাফিজও পেশোয়ার জঙ্গিহানায় ভারতকে দায়ী করছে

আরও পড়ুন : স্কুলে জঙ্গি হামলায় দায়ী ভারত! বলছেন পাকিস্তানি 'বুদ্ধিজীবী'
সিএনএন আইবিএন-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুশারফ বলেন, "জানেন মৌলানা ফজলুল্লাহ কে? তেহরিক-ই-তালিবানের পাকিস্তানের কমান্ডর। আফগানিস্তানে রয়েছে সে। যুক্তিসঙ্গতভাবেই আমি নিশ্চিত যে বিগত কারজাই সরকার এবং 'র'-এ মদতেই পাকিস্তানে এই হামলা চালানো হয়েছে।" তিনি এও জানিয়েছেন যে, ষড়যন্ত্রকারীদের ভারত থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তালিবান কমান্ডর আফগানিস্তান ও ভারতের মদত পেয়েছে।
অন্যদিকে লস্কর-এ-তৈবা প্রধান এবং ২৬/১১ সন্ত্রাসহামলার মাস্টারমাইন্ড সইদ হাফিজও টেলিভিশনের পর্দাতে ভারতের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে। সইদের অভিযোগ, এই আক্রমণ আসলে পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর সরকারের চক্রান্ত। এর বদলা নিতে ভারতে জঙ্গি পাঠানো হবে বলেও হুমকি দিয়েছে হাফিজ।
গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ভারতে একাধিক বিস্ফোরণের ছক কষছে লস্কর-এ-তৈবা। সন্দেহ করা হচ্ছে রাজধানীর দুটি নামি হোটেল এবং নয়াদিল্লি-আগরা জাতীয় সড়কপথে এই হামলা চালাতে পারে লস্কর জঙ্গিরা।












Click it and Unblock the Notifications