Gwadar Port Under Attack: গদর বন্দরে ঢুকে এলোপাথাড়ি গুলি, বোমা, High Alert পাকিস্তানজুড়ে
Gwadar Port Under Attack: জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তানের গদর বন্দর! বালুচিস্তানের এই বন্দর সামরিক সহ একাধিক বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ। সেখানেই এদিন দুই বন্দুকধারী ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। বন্দর এলাকা থেকে লাগাতার গুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পাক সেনাবাহিনীর বিশাল বাহিনী। এছাড়াও রয়েছে বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরাও। গোটা গদর বন্দর (Gwadar Port Under Attack) ঘিরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর (Gwadar Port Under Attack) জানা যায়নি। এমনকি ঘটনায় হতাহতের বিষয়ও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে জঙ্গিদের পালটা জবাব পাক সেনা দিচ্ছে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এমনকি ইতিমধ্যে দুই জঙ্গিকে পাকসেনা নিকেশ করেছে বলেও দাবি করা হচ্ছে।
যদিও সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়েছে পাক সরকারের তরফে। তবে নজর এড়িয়ে কীভাবে গদর বন্দরের মতো গুরুত্বপূর্ণ ওই জায়গায় জঙ্গিরা ঢুকল তা এখনও স্পষ্ট নয়। তবে বন্দর ক্যাম্পাসের মধ্যে থাকা বিভিন্ন ভবনে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে দাবি।
GPA পাকিস্তানের তৃতীয় বৃহত্তম বন্দর, গদর বন্দরের (Gwadar Port Under Attack) নির্মাণ সাইট হোস্ট করার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে বন্দর এলাকায়। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC) এর একটি অংশ পাকিস্তানের এই বন্দর।
গুরুত্বপূর্ণ গদর বন্দরকে কেন্দ্র করে একাধিক নির্মাণ কাজ চালাচ্ছে চিন। কার্যত ভারতের আপত্তি উড়িয়েই চলছে সেই নির্মাণ কাজ। একাধিক চিনের ইঞ্জিনিয়ার বন্দরে থেকে কাজ করে। আর সেখানেই এই হামলা।
এখনও পর্যন্ত এই ঘটনার (Gwadar Port Under Attack) দায় কোনও জঙ্গি সংগঠন নেয়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে পাকিস্তানজুড়ে। ঘটনার পরেই বিশাল পুলিশবাহিনী পাকিস্তানজুড়ে মোতায়েন করা হয়েছে। অ্যালার্ট করা হয়েছে সে দেশের সমস্ত এজেন্সিকে।
বলে রাখা প্রয়োজন, পাকিস্তান এবং আফগানিস্তান জুড়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আফগানিস্তানের পালটা সে দেশের এয়ারস্পেস ভেঙে হামলা চালিয়ে এসেছে পাকিস্তান এয়ারফোর্স। আর এরপরেই এই হামলা (Gwadar Port Under Attack) খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications