কাবুলে আইএস হামলা: হাসপাতালে চিকিৎসকের বেশে বন্দুকবাজদের গুলিতে নিহত ৩৮, আহত ৭০

আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাসারে সামনে এক সেনা হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে ৩৮ জনকে হত্যা করে বন্দুকবাজরা। আইএসের এই নাশকতায় আহত হয়েছেন প্রায় ৭০ জন।

কাবুল , ৯ মার্চ : আফগানিস্তানের কাবুলে মার্কিন দূতাবাসারে সামনে এক সেনা হাসপাতালে হামলা চালিয়ে কমপক্ষে ৩৮ জনকে হত্যা করে বন্দুকবাজরা। প্রায় ৬ ঘণ্টা ধরে চলা এই নারকীয় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসআইএস।

আইএসের এই নাশকতায় আহত হয়েছেন প্রায় ৭০ জন। পুলিশ সূত্রের খবর, কাবুলে সর্দার দাউদ খান হাসপাতালে এই আক্রমণ চালায় জঙ্গিরা। শুধু গুলি চালানোতেই থেমে থাকেনি জঙ্গিরা। এই হামলায় একাধিক বিস্ফোরণও ঘটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কাবুলে আইএস হামলা: হাসপাতালে চিকিৎসকের বেশে বন্দুকবাজদের গুলিতে নিহত ৩৮, আহত ৭০

জানা গিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন সেনা, চিকিৎসক ও বেশ কয়েকজন সাধারণ নাগরিক। তবে ৪জন বন্দুকধারী জঙ্গিকেই নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে কাবুল প্রশাসন।

জানা গিয়েছে, চিকিৎসকের বেশে হাসপাতালে ঢুকে পড়ে সন্ত্রাসবাদীরা। হাসপাতালের পিছন দিক থেকে তারা ঢুকে গিয়ে আক্রমণ শানায়। প্রথমে এক আত্মঘাতীয় জঙ্গি হাসপাতাসলের পিছনের দিকে ঢুকে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় বলেও দাবি পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+