মার্কিন মুলুকে হানা বন্দুকবাজের, এলোপাথাড়ি গুলিতে জখম ১০
ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। ফিলাডেলফিয়ার রাতের অন্ধকারে চলল গুলি। জখম হলেন ১০ জন। গুলি চলে কেনসিংটন এবং আলেঘানিতে। ঘটনাটি ঘটে শনিবার রাত্রিবেলা। যাদের শরীরে গুলি লাগে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের ক্ষত কতটা তা দেখে। এমনটাই খবর সূত্রের।

বাইডেনের বিরক্তি
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিরক্তির কথা প্রকাশ করেছিলেন নর্থ ক্যারোলিনার রালেতে বন্দুকবাজের ঘটনার জন্য। ঘটনায় পাঁচ জন মারা জন। আহত হন ২ জন। এবারে যখম হয়েছেন ১০ জন।

আমেরিকায় বহু মানুষের মৃত্যু
বন্দুকবাজের হামলায় আমেরিকায় বহু মানুষের মৃত্যু হয়। ওবামা থেকে ট্রাম্প হয়ে আজ বাইডেন কেউই আজ পর্যন্ত এর সমাধান খুঁজে বার করতে পারেননি। বন্দুকবাজের হামলা সামাল দিয়ে ব্যর্থ হয়ে বাইডেন বলেছিলেন যে, এত সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে বন্দুকবাজের হামলায় যে অনেক খবর সামনেই আসছে না সহজে। অনেক পড়ে মিলছে খবর।
তিনি এও বলেছেন যে, "অনেক হয়েছে। বহু পরিবার রয়েছে যারা এই বন্দুকবাজদের হামলায় তাঁদের পরিবারের মানুষদের হারাচ্ছে। অতিরিক্ত হয়ে যাচ্ছে বিষয়টা।" এক কথায় বলা যেতে পারে জো বাইডেন হুমকি দিচ্ছেন ওই বন্দুকবাজদের।

এলোপাথাড়ি গুলি
উত্তর ক্যারোলিনার এলোপাথাড়ি গুলি চলে বলে জানা গিয়েছিল। এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয় বলে জানা যায়। পাশাপাশি এই ঘটনায় এক পুলিশ কর্মীর মৃত্যু হয় বলে জানা যায়। বেশ কয়েকজন আহত হয় বলেও জানা যায়। এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জারি করা হয় হাই অ্যালার্ট। প্রয়োজন ছাড়া এলাকার মানুষকে রাস্তায় না বের হওয়ার জন্যে বলা হয়েছিল।
ঘটনায় মূল অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয় পুলিশ। জানা যায়, অভিযুক্ত হঠাৎ করেই ভিড় এলাকাতে আসে। এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয়। ভিড়ে যে বন্দুকের সামনে আসে তাঁকে লক্ষ্য করেই ওই ব্যক্তি গুলি চালায় বলে জানা যাচ্ছে। আর তাতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছে বলেও দাবি করা হয়। অভিযুক্তকে জেরা শুরু করেছে পুলিশ। কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে নাশকতা আছে কিনা সেটিও জানার চেষ্টা করা হচ্ছে।

মেক্সিকোতে হানা
মেক্সিকোতে হানা দিয়েছিল বন্দুকবাজের দল। জানা গিয়েছে ওই বন্দুকবাজ এলোপাথারই গুলি চালায়। ঘটনায় ১৮ জন মারা যায়। এর মধ্যে ছিল মেয়রও। ঘটনাটি ঘটে সান মিগুয়েলের টোটোলাপান সিটি হলে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications