ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিক নেতার উপরে বন্দুকবাজের হামলা, ঘটনায় চাঞ্চল্য মার্কিন মুলুকে

ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিক নেতা স্টিভ স্কেলিস বুধবার বন্দুকবাজের নিশানার শিকার হলেন। তাঁকে গুলি করা হয়েছে। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় এই ঘটনা ঘটেছে।

রিপাবলিক দলের গুরুত্বপূর্ণ সদস্য স্টিভ স্কেলিস বুধবার বন্দুকবাজের নিশানার শিকার হলেন। তাঁকে গুলি করা হয়েছে। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় এই ঘটনা ঘটেছে। তারপরই জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্য়ালয় হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

তবে আঘাত গুরুতর নয়। তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও স্টিভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিবারকে সমবেদনাও জানিয়েছেন।

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, নিশানায় রিপাবলিক নেতা

ভার্জিনিয়ায় বেসবল মাঠে তিনি অনুশীলন করছিলেন। তখনই এই ঘটনা ঘটেছে। স্টিভের উরুতে এসে গুলি লাগে। তিনি লুটিয়ে পড়েন। আর একজন পুলিশও বন্দুকবাজের গুলিতে আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

রিপাবলিকান নেতা স্টিভ স্কেলিস হাউস নম্বর তিন-এর নেতা। ২০০৮ সালে তিনি মার্কিন কংগ্রেসের সদস্য হন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত কাছের লোক তিনি। এদিনের ঘটনায় আততায়ীকে স্টিভ দেখেছিলেন বলেও জানা গিয়েছে। তবে তিনি পুরোপুরি সুস্থ হলে তবেই এই বিষয়ে আলোকপাত করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+