বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের, এখনও পর্যন্ত মৃত আট, আহত বহু

সাত সকালে বন্দুকবাজের হামলাতে কেঁপে উঠল পুতিনের দেশ! সেদেশের একটি বিশ্ববিদ্যালয়ে হঠাত করে একদল বন্দুকবাজ হানা দেয় বলে জানা গিয়েছে। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি। অতর্কিতে বন্দুকবাজের হামলাতে বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু হয়েছে ব

সাত সকালে বন্দুকবাজের হামলাতে কেঁপে উঠল পুতিনের দেশ! সেদেশের একটি বিশ্ববিদ্যালয়ে হঠাত করে একদল বন্দুকবাজ হানা দেয় বলে জানা গিয়েছে। ছুঁড়তে থাকে এলোপাথাড়ি গুলি। অতর্কিতে বন্দুকবাজের হামলাতে বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

তবে প্রকাশিত খবর বলছে, আটজনের মৃত্যু হয়েছে।

শুধু তাই নয়, বেশ কয়েকজন পড়ুয়াও এই ঘটনাতে আহত বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। যদিও ঘটনার খবর পেয়ে গোটা বিশ্ব বিদ্যালয়টিকে ঘিরে ফেলেছে রাশিয়ার পুলিশ প্রশাসন। হেলিকপ্টারেও মাধ্যমেও চলছে নজরদারি।

হঠাত করেই এই হামলা

হঠাত করেই এই হামলা

জানা গিয়েছে, রাশিয়ার অন্যতম বড় বিশ্ববিদ্যালয় পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়। যেটি কিনা পার্ম করাই রিজিয়নে অবস্থিত। অন্যদিনের মতোই সোমবার সকাল থেকে পড়ুয়ারা আসতে শুরু করে বিশ্ববিদ্যালয়ে। আর সেই সময়কেই বেছে নেয় বন্দুকবাজরা। বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে ঢুকে হঠাত করেই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে একদল বন্দুকবাজ। হঠাত করেই এই হামলা চালানো হয়। এই বিশ্ববিদ্যালয়টি মস্কো থেকে ১৩০০ কিমি দূরে অবস্থিত।

আটজন পড়ুয়ার মৃত্যু

আটজন পড়ুয়ার মৃত্যু

বন্দুকবাজের গুলির আঘাতে আটজন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও রাশিয়ার তরফে মৃত্যু নিয়ে সরকারি ভাবে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে প্রকাশিত খবর বলছে, এই ঘটনাতে বেশ কয়েকজন আহত হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। স্থানীয় সংবাদমাধ্যমকে মন্ত্রী জানিয়েছেন, পুরো ঘটনার উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। জোরকদমে উদ্ধারকাজও চালানো হচ্ছে।

আটক করা হয়েছে বন্দুকবাজকে

আটক করা হয়েছে বন্দুকবাজকে

তবে এই ঘটনার পর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে। যা কার্যত রোমহর্ষক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পড়ুয়ারা বন্দুকবাজের হামলা থেকে বাঁচতে বিল্ডিংয়ের জানলা দিয়ে ঝাঁপ মেরে বাঁচার চেষ্টা করছে। বেশ কয়েকজন পড়ুয়াকে জানলা দিয়ে ঝাঁপাতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে লুকিয়ে রয়েছে। অন্যদিকে ঘটনার পর গোটা বিশ্ববিদ্যালয় ঘিরে ফেলে স্থানীয় পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ইতিমধ্যে বন্দুকবাজকে আটক করা হয়েছে। গোটা ঘটনাতে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

নাশকতা চালাতে এই ঘটনা?

নাশকতা চালাতে এই ঘটনা?

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ইতিমধ্যে আটক বন্দুকবাজকে জেরা শুরু করেছে রাশিয়া পুলিশ। কি কারনে এই হামলা তা জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে কোনও নাশকতার যোগ রিয়েছে কিনা তা জানার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে একাধিক ধারাতে মামলা রুজু করেছে পুলিশ। তবে প্রাথমিক অনুমান এই ঘটনার পিছনে কোনও নাশকতা নেই। তবে ঘটনার পর রাশিয়া জুড়ে নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে সর্বত্র। সতর্ক প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+