ক্যালিফোর্নিয়ার শপিংমলে রুদ্ধশ্বাস পরিস্থিতি, স্ত্রীকে গুলি করে নিজেকে আহত করল এক ব্যক্তি
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মলে নিজের প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করে নিজেকে আহত করার চেষ্টা করেছে এক ব্যক্তি।
শপিং মলে ফের বন্দুকবাজের হামলা বলা না গেলেও বন্দুক হাতে শপিং মলে প্রবেশ-প্রস্থান মার্কিন মুলুকে জারি রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মলে নিজের প্রাক্তন স্ত্রীকে গুলি করে হত্যা করে নিজেকে আহত করার চেষ্টা করেছে এক ব্যক্তি।

আহত ব্যক্তির বয়স ৩৩ বছর। লস অ্যাঞ্জেলসের এই ঘটনায় আহত ব্যক্তির অবস্থা গুরুতর। ঘটনার দিন লস অ্যাঞ্জেলসে দ্য ওকস সিটি মলে গিয়ে বছর ৩০-এর স্ত্রীকে গুলি করে হত্যা করে। দম্পতির এক সন্তান রয়েছে। সে অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থনে পৌঁছয়। শপিংমল খালি করে দেওয়া হয়। গোটা এলাকায় অ্যালার্ট জারি করা হয়েছে। আহত ব্যক্তির পরিচয় এখনও খোলসা করেনি পুলিশ। স্ত্রীকে হত্যা করা ছাড়া আর কোনও উদ্দেশ্য নিয়ে আততায়ী শপিংমলে এসেছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications