মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, ৯ জনকে গুলিতে ঝাঁঝরা করল আততায়ী

টেক্সাসে শপিং মলে বন্দুকবাজের হামলা। ডালাসের কাছে অ্যালেনে শনিবার হঠাৎই এক ব্যক্তি শপিং মলে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৯ জন মারা গিয়েছে গুলিতে। আহত হয়েছেন একাধিক। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সপ্তাহান্তের ছুটিতে সকলেই গিয়েছিলেন শপিং করতে । সেকারণে শনিবার বিকেলের দিকে শপিং মলে ভিড় ছিল। হঠাৎই এক যুবক বন্দুক নিয়ে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকেন বলে জানা গিয়েছে।

টেক্সাসে বন্দুকবাজের হামলা

আমেরিকায় প্রায় সময় এই ধরনের বন্দুক বাজের হামলার ঘটনা ঘটেই চলেছেষ। স্কুলে-কলেজে থেকে শুরু করে শপিং মলে রাস্তাঘাটে হঠাৎ হঠাৎ বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে থাতে। সেকারণে মার্কিন বন্দুকনীতি বদলের দাবিও উঠেছিল। ট্রাম্প ক্ষমতায় থাকাকালীনই এই দাবি উঠেছিল। তারপরে জোর জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত আর মার্কিন বন্দুক নীতির বদল হয়নি।

টেক্সাসে বন্দুকবাজের হামলা

শনিবার দুপুরে টেক্সাসে শপিং মলের সামনে আবারও এমনই একটা ঘটনা ঘটল। শপিং মলের সামনে গাড়ি থেকে নেমেই এলোপাথারি গুলি চালাতে থাকেন যুবক। গুলিতে ঝাঁঝরা হয়ে লুকিয়ে পড়েন শপিং মলের সামনে থাকা ক্রেতারা। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় শপিং মলের মধ্যে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বন্দুকবাজের হামলায় ৯ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+