কানাডার রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলায় মৃত ১! পাল্টা গুলিতে মৃত হামলাকারী
আমেরিকার পর এবার বন্দুকবাজের হানা কানাডার টরোন্টোতে।রবিবার রাতে একটি রেস্তোরাঁর বাইরে এক বন্দুকবাজ হামলা চালায় বলে জানা গিয়েছে।গুলিতে একজনের মৃত্যু হয়েছে।পুলিশের পাল্টা গুলিতে মারা গিয়েছে হামলাকারী
আমেরিকার পর এবার বন্দুকবাজের হানা কানাডার টরোন্টোতে। রবিবার রাতে একটি রেস্তোরাঁর বাইরে এক বন্দুকবাজ হামলা চালায় বলে জানা গিয়েছে। গুলিতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে মারা গিয়েছে হামলাকারী। গুলিতে আহত বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

রবিবার রাতে হামলা
রবিবার রাতে টরোন্টোর ডাউনটাউনে এক বালিকা-সহ কমপক্ষে ১৪ জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে মৃত্যু হয় এক জনের। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারীর।
|
টরেন্টো পুলিশের প্রতিক্রিয়া
টরোন্টোর পুলিশ প্রধান মার্ক সাউন্ডার জানিয়েছেন, হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
|
প্রত্যক্ষদর্শীদের বিবরণ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা কমপক্ষে ২৫ টি গুলির শব্দ শুনেছেন। সাম্প্রতিককালে কানাডায় গুলি চালনার ঘটনা ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০ জুলাই থেকে শহরে ২০০ পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে শহরে বেড়ে যাওয়া গুলি যুদ্ধের ঘটনা বন্ধ করতে।

টরেন্টোর মেয়রের প্রতিক্রিয়া
শহরের মেয়র ডন টোরি বলেছেন, সাধারণ মানুষের কাছে বন্দুক সহজলভ্য হওয়ায় শহরে বন্দুকবাজের হামলার সমস্যা বেড়েছে।












Click it and Unblock the Notifications