লাস ভেগাস হামলার আততায়ীর বান্ধবীকে জেরা, কী বলছে ঘাতকের পরিবার

লাস ভেগাসের ম্যানডালে বে ক্যাসিনোয় হত্যালীলার ঘটনায় আততায়ী স্টিফেন প্যাডকের বান্ধবী মেরিলু ড্যানলির কোনও ভুমিকা নেই, দাবি পুলিশের

লাস ভেগাসের ম্যানডালে বে ক্যাসিনোয় হত্যালীলার ঘটনায় আততায়ী স্টিফেন প্যাডকের বান্ধবী মেরিলু ড্যানলির কোনও ভুমিকা নেই। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছে লাস ভেগাস পুলিশ। বছর তিনেক আগে ম্যানডালে বে ক্যাসিনোর ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন।

লাস ভেগাস হামলার আততায়ীর বান্ধবীকে জেরা, কী বলছে ঘাতকের পরিবার

সোমবার সকালেই ৬২ বছরের মেরিলু ও ৬৪ বছরের স্টিফেন যেখানে থাকত সেই বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তবে মেরিলু কোথায় রয়েছেন সেবিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। মেরিলু এক দশকেরও বেশি সময় অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডে তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে থাকতেন বলে জানতে পেরেছে পুলিশ। কিন্তু স্বামীর মৃত্যুর পর বছর ২০ আগে আমেরিকায় এসে থাকতে শুরু করেন তিনি। এদিকে এই ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিলিট করে ফেলেছেন তিনি। পুলিশ রেকর্ড অনুযায়ী বছর তিনেক আগে ব্যাবলিং ব্রুক কোর্টে একটি ছোট দু- কামরার অ্যাপার্টমেন্টে তিনি স্টিফেনের সঙ্গে থাকতে শুরু করেন।

অপরদিকে স্টিফেনের লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সে নিজেকে ক্যাসিনো ও জুয়া বিশেষজ্ঞ হিসেবেই বর্ণনা করেছিল। এদিকে স্টিফেনের দাদা এরিক জানিয়েছেন, স্টিফেন যে এই ধরনের কিছু করতে পারে, সেসম্পর্কে তাঁদের কোনও ধারণাই ছিল না। এই ঘটনায় তাঁদের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে বলেই দাবি এরিকের। তাঁর কথায়, এরিক আর পাঁচজনের মতই হাসি-খুশি একজন ব্যক্তি ছিল। কোনও রাজনৈতিক বা ধার্মিক সংগঠনের সঙ্গেও তার কোনও যোগ ছিল না বলেই দাবি এরিকের।

লাস ভেগাস হামলার আততায়ীর বান্ধবীকে জেরা, কী বলছে ঘাতকের পরিবার

তদন্ত নেমে আরও এক প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছে পুলিশ। ওই প্রত্যক্ষদর্শীর দাবি, গুলি চালনার ৪৫ মিনিট আগে এক মহিলা এসে তাঁকে বলেন, তাঁরা সবাই মরতে চলেছে।

তাহলে কে ওই মহিলা? এই প্রশ্নই রীতিমত ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের। মেরিলু ড্যানলিকে ক্লিনচিট দেওয়ার পর আরও এক মহিলার যোগ নিয়ে তদন্ত জোরদার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+