আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, রেস্তোরাঁয় ঢুকে গুলি
ফের বন্দুকবাজের হামলা অ্যামেরিকায়। হাই অ্যালার্ট আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। বৃহস্পতিবার চার্লস্টোনের একটি রেস্তোরাঁয় আততায়ীর হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে
ফের বন্দুকবাজের হামলা অ্যামেরিকায়। হাই অ্যালার্ট আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। বৃহস্পতিবার চার্লস্টোনের একটি রেস্তোরাঁয় আততায়ীর হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অপর একজনকে পণবন্দী করা হলেও পরে অবশ্য তাঁকে উদ্ধার করা হয়।
পুলিশের পালটা গুলিতে জখম হয় ওই আততায়ী। তাকে আশঙ্কাজনক অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হামলার খবর পেয়ে রেস্তোরাঁটিকে ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থানে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াডও।

ঘটনাটিকে জঙ্গি হামলা বলতে নারাজ পুলিশ। রেস্তোরাঁর অবসাদগ্রস্ত এক কর্মীই এই ঘটনায় জড়িত বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রেস্তোরাঁ থেকে ওই কর্মীকে তাড়িয়ে দেওয়া হয়। সেই কর্মীই বৃহস্পতিবার চড়াও হয়।












Click it and Unblock the Notifications