আমেরিকায় এবার বন্দুকবাজ ব্যাঙ্ককর্মী! গুলিতে মৃত ৫ সহকর্মী
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এবারের বন্দুকবাজ এক ব্যাঙ্ককর্মী। লুইসভিলে ওই ব্যাঙ্ক কর্মী নিজের কর্মস্থলে রাইফেল থেকে গুলি চালায় বলে অভিযোগ। সেখানে কেন্টাকির গভর্নরের ঘনিষ্ঠ বন্ধু-সহ নিজেরই পাঁচ সহকর্মীকে হত্যা করে সেই ব্যাঙ্ক কর্মী।
লুইসভিলের ঘটনায় গুলিতে আহত হয়েছেন দুই পুলিশকর্মী-সহ নয়জন। তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় ইউনিভার্সিটি অফ লুইসভিল হাসপাতালে। তবে আহতদের মধ্যে ৫৭ বছর বয়সী ডিনা একার্ট নামে এক ব্যক্তি পরে মারা যান।

এব্যাপারে সেখানকার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লুইসভিল মেট্রো পুলিশ বিভাগের প্রধান জানিয়েছেন, ওল্ড ন্যাশনাল ব্যাঙ্কের ভিতরে গুলি চালনার সময় পুলিশ পৌঁছয় এবং পুলিশ গুলি চালিয়ে ওই বন্দুকবাজকে মারে। শহরের মেয়র এই ঘটনার নিন্দা করেছেন।
পুলিশ জানিয়েছে, লুইসভিলের এই ঘটনায় হামলাকারীর পরিচয় জানা গিয়েছে। হামলাকারী ২৫ বছর বয়সী কনর স্টার্জন। এই হামলার ঘটনা সে লাইভ স্ট্রিমিং করে। এই ধরনের ঘটনার লাইভ স্ট্রিমিং করা হয়েছে। যার জেরে প্রশ্ন উঠছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলি কি এই ঘরনের জঘন্য কাজ নিষিদ্ধ করতে কি কোনও ব্যবস্থা গ্রহণ করবে না?
তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটা বিবৃতি দিয়ে বলেছে এই মর্মান্তিক ঘটনার লাইভ স্ট্রিমিং দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি দাবি করেছে, গত কয়েক বছরে হিংসা এবং চরমপন্থী বিষয়বস্তু নিষিদ্ধ করতে কঠোর নিয়ম লাগু করেছে।

তবে সেইসব বিধিনিষেধ লঙ্ঘন করেও নানা রকমের হিংসার পোস্ট করা হচ্ছে। সেইসব পোস্ট এবং লাইভ স্ট্রিমগুলি সরাতে সিস্টেম সেটআপ করা হচ্ছে বলেও জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। তবে তার মধ্যে থেকেও যে কোথাও ফাঁক রয়ে যাচ্ছে ,লুইসভিলের ঘটনা থেকে পরিষ্কার।
গত কয়েক বছরে আমেরিকায় বন্দুরবাজের হামলা দিনের পর দিন বেড়েছে। এই বছর এটি ১৫ তন গণহত্যার ঘটনা। গতমাসের শেষের দিকে ন্যাশভিলের একটি খ্রিস্চান স্কুলে প্রাক্তন এক ছাত্র হন্দুক নিয়ে হামলা চালিয়ে তিন শিশু এবং তিন প্রাপ্ত বয়স্ককে হত্যা করে।












Click it and Unblock the Notifications