বাড়ছে উদ্বেগ! বিশ্বজুড়ে প্রতি ২৫০ জনের মধ্যে একজনই মারণ করোনার শিকার
বিশ্বে প্রতি ২৫০ জনের মধ্যে একজনই করোনা আক্রান্ত
দিনে দিনেই করোনা প্রকোপ বাড়ছে গোটা বিশ্ব জুড়েই। ইতিমধ্যে সাড়া পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি ৩৩ লক্ষের গণ্ডি পার করেছে। পাশাপাশি মৃতের সংখ্যাও ১০ লক্ষের সীমারেখা পার করেছে। এমতাবস্থায় সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই মহূর্তে ২৫০ জন মানুষের মধ্যে একজনই করোনা শিকার। বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুত কার্যকরী ভ্যাকসিনের দেখা না মিললে এই অনুপাত আরও চিন্তার কারণ হবে।

রাষ্ট্রপুঞ্জেপ তথ্যানুসারে বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৭৮০ কোটির কাছাকাছি। এদিকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে গোটা বিশ্বের মধ্যে করোনা তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৩ লক্ষ পার করেছে। মৃতের সংখ্যাও ২ লক্ষের বেশি। এদিকে গত এক সপ্তাহে গোটা বিশ্বে করোনার থাবায় মারা গেছেন ৩৭ হাজারের বেশি মানুষ।
এদিকে গোটা পরিস্থিতির কথা বিবেচনা করে রীতিমতো উদ্বেগে স্বাস্থ্যে বিশেষজ্ঞরা। একইসাথে একাধিক পশ্চিমাদেশ গুলিতে দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিকে ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষের সীমারেখা পার করেছে। দৈনিক আক্রান্তের বিশ্বের সমস্ত দেশকে পিছনে ফেলেছে ভারত। উল্টোদিকে আশার কথা হিসাবে সুস্থাতার হারেও শীর্ষে আছে ভারত। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার প্রায় ৮২ শতাংশ। সুস্থ হয়েছেন ৫০ লক্ষের বেশি মানুষ।
{quiz_369}












Click it and Unblock the Notifications